বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ০২ : ০৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ আজকাল অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত দূষণ সহ একাধিক কারণে বেড়েছে চুলের হাজার সমস্যা। আর সেই সমস্যা কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে যদি স্নানের জলে আয়রন বেশি থাকে। আয়রন চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। কলের জল যদি ‘হার্ড’ বা খনিজ সমৃদ্ধ হয়, তাহলে তো চুল পড়বেই। তাই আয়রনযুক্ত জল ব্যবহার করলে বিশেষভাবে চুলের যত্ন নেওয়া জরুরি।
• স্নান করার জন্য ব্যবহৃত জলের লাইন বা শাওয়ারে ওয়াটার ফিল্টার লাগাতে পারেন। এতে জলে অতিরিক্ত আয়রন, ক্লোরিন এবং অন্যান্য ধাতব উপাদান থাকলে তা অনেকটাই ছেঁকে বেরিয়ে যাবে। তবে ফিল্টার মাঝেমধ্যেই পরিষ্কার করাতে হবে না হলে আয়রন বা খনিজের স্তর জমা হতে হতে কল বা শাওয়ারের মুখ বন্ধ হয়ে যাবে।
• শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার লাগান। আয়রনযুক্ত জল চুলের আর্দ্রতা শুষে নেয়, তাই নিয়মিত কন্ডিশনিং করা জরুরি। চাইলে শ্যাম্পু না দিলেও চুলে জল দেওয়ার পর হালকা কন্ডিশনার লাগাতে পারেন।
• নিয়মিত চুলে অয়েল ম্যাসাজ করতে পারেন। নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল দিয়ে ম্যাসাজ করলে উপকার পাবেন। তেল মাখার পর অন্তত এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
• হেয়ার ক্লেনজিং মাস্ক ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার চুলে ক্লেনজিং মাস্ক লাগান।এতে চুল রুক্ষ শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবেন। যদি কোঁকড়া চুল হয়, তাহলে ভাল কন্ডিশনার এবং সিরাম লাগানোর পাশাপাশি হেয়ার মাস্ক লাগাতে ভুলবেন না।
• সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। সাধারণ শ্যাম্পুর বদলে সালফেট ও প্যারাবেনমুক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের উন্নতি হয়। এটি চুলের স্বাভাবিক তেল ও আর্দ্রতা বজায় রাখে। চুল তৈলাক্ত হলে এক দিন অন্তর শ্যাম্পু করুন।
• স্নানের পর শেষবার চুল ধোয়ার সময় এক কাপ জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। এটি চুলের পিএইচ ব্যালান্স ঠিক থাকবে এবং আয়রনের জন্য ক্ষতি হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?