মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

RD | ০১ মে ২০২৫ ০০ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা সমস্ত শিখ জওয়ান ও অফিসারদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, যদি যুদ্ধ লাগে তাহলে তাঁরা যেন ভারতের হয়ে লড়াই না করেন। এছাড়াও বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা পান্নুর এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন, "ভারত-পাকিস্তান যুদ্ধ হলে ভারতীয় পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীর জন্য লঙ্গর খুলবে।"

পাক সংবাদপত্র 'দ্য ডন'-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি ভারত পাকিস্তান আক্রমণ করে, তাহলে সেটিই ভারত এবং মোদির জন্য শেষ যুদ্ধ হবে। ভারতের দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে।’

শিখ সৈন্যদের উদ্দেশ্যে পান্নুর বার্তা, পাকিস্তান শত্রু নয় বরং একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র যা ‘পাঞ্জাবকে স্বাধীন করার পরে আমাদের প্রতিবেশী’ হবে।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার কথায়, "এখন নরেন্দ্র মোদির উগ্রবাদী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণ এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে, পাকিস্তানই আমাদের প্রতিবেশী হবে।" 

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের  পহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীকে কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নিতে পূর্ণস্বাধীনতা দিয়েছেন। এই পটভূমিতেই গুরপতওয়ান্ত সিং পান্নু শিখ সৈন্যদের উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছেন। যদিও শিখ ও পাঞ্জাবিদের সম্পর্কে তাঁর দাবি ভিত্তিহীন এবং মরিয়া পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করেছেন যে, ভারতের কাছ থেকে সামরিক আক্রমণ আসন্ন। এইসবের মধ্যেই বুধবার পাকিস্তানের শেয়ার বাজারে ধস নেমেছে। তবে দিল্লি এসব য়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া