মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ মে ২০২৫ ২২ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এনসিসি ক্যাম্পে শিক্ষক জোর করে নমাজ পড়িয়েছিলেন অ-মুসলিম পড়ুয়াদের। ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত গুরু ঘাসিদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে য়াওয়া এই ঘটনায় উত্তাপ ছড়ায়। এরপর সাত জন শিক্ষক ও অএক জন ছাত্রনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে পুলিশ অধ্যাপক দিলীপ ঝাকে গ্রেপ্তার করে। এই খবর নিশ্চিৎ করেছে পুলিশের ডিএসপি রশমিত কৌর চাওলা।
এই ঘটনায় বাকি অভিযুক্তরা হলেন, মধুলিকা সিং, জ্যোতি বর্মা, নীরজ কুমারি, প্রশান্ত বৈষ্ণব, সূর্যভান সিং এবং বসন্ত কুমার। তাঁরা সকলেই গুরু ঘাসিদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এর সঙ্গেই মামলা দায়ের হয়েছে ছাত্র-নেতা আয়ুষ্মান চৌধুরীর নামেও। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬ (বি), ১৯৭(১) (বি) (সি), ২৯৯, ৩০২, ১৯০, ও ছত্তিশগড় ধর্মীয় স্বাধীনতা আইনের ৪ নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রথমে কোনি থানায় এই মামলা দায়ের করা হলেও, পরে মামলাটি বিশদ তদন্তের জন্য পাঠানো হয় কোটা থানায়।
২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলেছিল এই এনসিসি ক্যাম্প। যেখানে যোগ দিয়েছিলেন ১৫৯ জন ছাত্র-ছাত্রী। কোটা থানার অধীনে শিবতরাই গ্রামে এই এনসিসি ক্যাম্প চলছিল। সেখানেই ১৫৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মাত্র ৪ জন ছিলেন মুসলিম সম্প্রদায়ের। কিন্তু তারপরেও সকলকেই নমাজ পড়তে বাধ্য করানো হয়। এই ঘটনায় সেই এনসিসি ক্যাম্পের ছাত্র-ছাত্রীরা পুলিশে অভিযোগ জানান। তারপরেই শুরু হয় তদন্ত। বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় দক্ষিণপন্থী ছাত্র সংগঠনগুলি এর তীব্র বিরোধিতা করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বিলাসপুরের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট রজনেশ সিং, বিষয়টি তদন্তের জন্য সিটি পুলিশ সুপারিনটেনডেন্ট (কোতোয়ালি) অক্ষয় সাবদ্রের নেতৃত্বে চার সদস্যের একটি দল গঠন করেছিলেন। কমিটির রিপোর্টের ভিত্তিতে, ঝা এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত জারি আছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?