মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঝপথে বাস থামিয়ে নমাজ পড়ছেন চালক, অপেক্ষায় যাত্রীরা, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড অভিযুক্ত

RD | ০১ মে ২০২৫ ২২ : ০৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাস থামিয়ে নমাজ পাঠ করছেন সরকারি বাসের চালক। অপেক্ষা করছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে তাঁদের। কিন্তু, চালক ধর্ম পালনে মগ্ন। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটেছিল গত ২৯ এপ্রিল। রাজ্য সরকারি বাস কর্নাটকের হুব্বাল্লি থেকে হাবেরি পর্যন্ত চলাচল করে। সেই রুটেরই একটি বাসের চালকের আচরণ ঘিরে বিতর্ক দানা বাঁধে। 

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, ইউনিফর্ম পরিহিত চালক সরকারি বাসটিকে একটি জায়গায পার্ক করিয়েছেন। এরপর ওই বাসের ভিতরে একটি আসনে নমাজ পাঠ করছেন তিনি। তখন যাত্রীরা অপেক্ষা করছেন।

 

চালকের এই কাজ সরকারি কর্তব্যের সময় গাফিলতি বলে অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও দেখে কর্নাটক পরিবহন বিভাগ তাৎক্ষণিকভাবে এই ঘটনার তদন্তের নির্দেশ দেয়। পরিবহণ মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি নির্দেশ দেন যে, যদি কোনও রাজ্য সরকারি কর্মচারী পরিষেবা নিয়ম লঙ্ঘন করে থাকেন তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সে রাজ্যের পরিবহণ বিভাগ জানিয়েছে যে, তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অভিযুক্ত চালককে বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রী রেড্ডি জানিয়েছেন, 'সরকারি চাকরিতে কর্মরত কর্মীদের কিছু নিয়মকানুন বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। যদিও প্রত্যেকেরই যেকোনও ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু অফিসের সময়ে তা করা যায় না। বাসে যাত্রী থাকা সত্ত্বেও মাঝপথে বাস থামিয়ে নমাজ পড়ার বিষয়টি বেশ আপত্তিকর।'

ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যা না হয়, তা নিশ্চিত করতে মন্ত্রী হুব্বাল্লিতে অবস্থিত নর্থ ওয়েস্টার্ন কর্নাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পরিচালককে নির্দেশ দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া