মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিআরপিএফ জওয়ানের পাকিস্তানি স্ত্রীর স্বস্তি, শেষ মুহূর্তে ভারত থেকে বিতাড়ন স্থগিত, সৌজন্যে বিজেপি কৌঁসুলি!

RD | ০১ মে ২০২৫ ২১ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার জেরে ভারতের কঠোর পদক্ষেপের পর পাকিস্তানিদের ভিসা বাতিলের নানা ঘটনা সামনে আসছে। যেমন, যমজ শহর ইসলামাবাদ-রাওয়ালপিন্ডির একজন ভারতে ১৭ বছর ধরে ছিলেন। তিনি ভোটও দিয়েছেন। এবার জম্মুর এক সিআরপিএফ জওয়ানের স্ত্রীর খোঁজ মিলল, যিনি আসলে পাকিস্তানি!

বহু বছর ধরে জম্মু-কাশ্মীর উত্তেজনাপ্রবণ। ফলে নিরাপত্তায় সেখানে মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী। যার মধ্যে অন্যতম সিআরপিএফ। এহেন  গুরুত্বপূর্ণ উপত্যকায় মোতায়েন জওয়ানের অনলাইনে পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ের ঘটনা শোরগোল ফেলেছে। 

পাক পাঞ্জাবের বাসিন্দা মিনাল খানের সঙ্গে ভারতের সিআরপিএফ জওয়ান মুনির খানের পরিচয় অনলাইনে। তারপর থেকে ক্রমশ তাঁদের প্রেম। ২০২৪ সালের মে মাসে মিনাল ও মুনির অনলাইনেই বিয়ে করেন। ভিসার জন্য ৯ বছর প্রতীক্ষার পর ২০২৫ সালের মার্চ মাসে মিনাল ভারতে আসেন। তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় গত ২২ মার্চ। তারপরেও তিনি এ দেশে থেকে গিয়েছিলেন। এমনটা কীভাবে সম্ভব হল? তা জানা যায়নি।

তবে, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা এবং তাতে ২৬ জনের প্রাণহানির পর ওই সিআরপিএফ জওয়ানের স্ত্রী মিনালকে ভারতীয় প্রশাসনের তরফে এ দেশে ছাড়ার নোটিশ দেওয়া হয়।

ভারত সরকার নির্দেশিকায় জানিয়েছিল যে, ভিসা নিয়ে আসা সব পাকিস্তানিকে ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে। স্বামী ও নিকট আত্মীয়দের বিদায় জানিয়ে সীমান্তে আটারিগামী বাসে চড়ে বসেন। 

এরপরই ঘটনায় নয়া মোড়। শেষ মুহূর্তে মিনালের আইনজীবী অঙ্কুর শর্মার তৎপরতায় আদালতের নির্দেশে এযাত্রা আর পাকিস্তান ফিরতে হয়নি মিনালকে। গ্রেটার কাশ্মীর নামে ইংরেজি সংবাদ মাধ্যমের খবর, মিনালের আইনজীবী অঙ্কুশ শর্মা স্থানীয় বিজেপির মুখপাত্র। মিনালের পাকিস্তানে ফেরা ঠেকাতে আইনজীবী অঙ্কুশ শর্মা আদালত থেকে স্থগিতাদেশ বের করেন।

আসলে মিনাল এর আগে, ভারত সরকারের কাছে পরিবারের সঙ্গে থাকতে চেয়ে অনুমতির আবেদন করেছিলেন। মিনাল বলেছেন, "পরিবারের সঙ্গে থাকার জন্য আমাকে অনুমতি দেওয়া উচিত। হামলায় নিরীহদের বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানাই। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।"

গ্রেটার কাশ্মীরকে মিনাল বলেছেন, "আমরা সমস্ত নিয়ম মেনে চলেছি। মার্চ মাসে আমার স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আমি দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছিলাম। আমাদের বলা হয়েছিল যে এটি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হামলার পর, আমাকে আমার স্বামী থেকে আলাদা করা হচ্ছে। আমার মতো, বেশ কয়েকজন সন্তানকে তাদের মা বা বাবার থেকে আলাদা করা হচ্ছে। এটি অমানবিক। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমাদের ন্যায়বিচারেরক প্রার্থনা করছি।" 

পহেলগাঁও হামলার পর ভারতে বসবাসকারী পাক নাগরিকদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান চলে যেতে বলা হয়েছিল। মানবিকতার খাতিরে সেই ডেডলাইন বাড়ানো হল। শিথিল করা হল নির্দেশিকা। নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলবে সে দেশের নাগরিকদের। 

তবে মিনাল খানের সিআরপিএফ-কে বিয়ে নিয়ে নেটমাদ্যমে উত্তাপ ছড়িয়েছে। মানুষ প্রশ্ন তোলেন, কীভাবে একজন সিআরপিএফ জওয়ানকে একজন পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ে করার অনুমতি দেওয়া হল? কেউ কেউ অভিযোগ করেন যে এটি "বিবাহ-ফাঁদ"।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া