মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ মে ২০২৫ ২০ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনজন ব্যক্তি। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, ওই মামলাকারীদের ভর্ৎসনাও করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই ধরনের পদক্ষেপ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে। আবেদনকারীদের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই ধরনের পদক্ষেপ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে। এছাড়াও বলা হয়েছে যে, এই ধরনের আবেদন দায়ের করার আগে বিষয়টির 'সংবেদনশীলতা' খতিয়ে দেখা উচিত ছিল।
বিচারপতি সূর্য কান্ত বলেছেন, "এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার আগে দায়িত্বশীল হোন। দেশের প্রতিও আপনার কিছু কর্তব্য রয়েছে। এটি এমন গুরুত্বপূর্ণ সময় যখন প্রতিটি ভারতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হাত মিলিয়েছে। বাহিনীকের মনোবল ভেঙে দেবেন না। বিষয়টির সংবেদনশীলতা খতিয়ে দেখুন।"
আবেদনে পহেলগাঁওর বৈসরান উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এই জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আদালত বলেছে যে, বিচারপতিদের কাজ হল বিরোধের নিষ্পত্তি করা, তদন্ত পরিচালনা করা নয়। আবেদনকারীকে ভর্ৎসনার সময় আদালত জানিয়েছে, "আমরা (আদালত) কবে থেকে তদন্তের দক্ষতা অর্জন করেছি? আপনি একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারককে তদন্ত করতে বলছেন। তাঁরা কেবল বিচার করতে পারেন। আমাদের আদেশ দিতে বলবেন না।"
জম্মু ও কাশ্মীরের বাইরে অধ্যয়নরত কাশ্মীরি শিক্ষার্থীদের যাতে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন সুরক্ষা দেয় তার জন্যও আবেদন করা হয়েছিল। যা নিয়ে আবেদনকারীকে ফের ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি। আবেদনকারী দাবি করেন যে, পহেলগাঁও হামলার পর কাশ্মীরি শিক্ষার্থীদের উপর দেশের নানা প্রান্তে হামলা হচ্ছে।
এর প্রেক্ষিতে বিচারপতি বলেছেন, "আপনি যা আবেদন করছেন সে সম্পর্কে আপনি কি নিশ্চিত? প্রথমে আপনি একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারককে তদন্ত করার আর্জি জানিয়েছেন। তাঁরা তদন্ত করতে পারে না। তারপর আপনি নির্দেশিকা, ক্ষতিপূরণ এবং এরপর প্রেস কাউন্সিলের কাছে নির্দেশনা চাইছেন। আপনি আমাদের রাতে এই সমস্ত জিনিস পড়তে বাধ্য করেন এবং এখন আপনি শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন।"
আদালতের 'রুদ্রমূর্তি' দেখে মামলাকারী কাশ্মীরের বাসিন্দা জুনেইদ মহম্মদ এবং দুই আইনজীবী ফতেশ কুমার সাহু ও বিকি কুমার জানান, সরকারের পদক্ষেপে তাঁরা খুশি। এর পর এক আবেদনকারী নিজের প্রার্থনা প্রত্যাহার করার আবেদন জানান। আবেদন প্রত্যাহারের অনুমতি দেওয়ার সময়, শীর্ষ আদালত বলেছে যে, জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তার সমাধান চেয়ে আবেদনকারী সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারণে জঙ্গি হামলা ২৬ জন নিহত হয়েছেন। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা অনুমোদিত একটি শাকা সংগঠন এই হামলার দায় স্বীকার করে নেয়। পহেলগাঁও হামলার তদন্ত করছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তদন্তকারীদের মতে, দুই লস্কর সন্ত্রাসবাদী এবং একজন স্থানীয় জঙ্গি ভয়ঙ্কর এই হামলা চালিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?