বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ১৯ : ৩৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ ত্বকের লালভাব, অ্যালার্জি থেকে ফোঁড়া। গরমে মানেই ত্বকের হাজার সমস্যা। আর এসবের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি ভোগায় তা হল ব্রণ। যদিও অনেকের সারা বছরই ব্রণ হয়। তবে বিশেষ করে গরমকালে এই সমস্যা বাড়ে। দুই গালে তো বটেই, কপাল, থুতনিতেও ভর্তি হয়ে যায় ব্রণ। যা থেকে রেহাই পেতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেও লাভ হয় না। সেক্ষেত্রে রোজের কয়েকটি অভ্যাসে বদল আনলেই ব্রণ, দাগছোপ থেকে রেহাই পেতে পারেন।
১. ঘন ঘন মুখ ধোয়া বন্ধ করুনঃ গরমে স্বস্তি পেতে ঘন ঘন মুখ ধোয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু গ্রীষ্মকালে বার বার মুখ ধুলে ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর হয়ে যায়। ফলে ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। হালকা ফেসওয়াশ দিয়ে দু’বার মুখ ধুলেই যথেষ্ট।
২. জেল ভিত্তিক প্রসাধনীঃ সারা বছরই ত্বকে কিছু না কিছু প্রসাধনী ব্যবহার করেন নিশ্চয়ই? তবে গ্রীষ্মকালে ভুলেও ভারী ক্রিম কিংবা তৈলাক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন না। পরিবর্তে অ্যালোভেরা জেল বা জেল ভিত্তিক ময়শ্চারাইজার ব্যবহার করুন। যা ত্বককে সতেজ রাখবে।
৩. সানস্ক্রিন মাস্টঃ গরমে ত্বকের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সানস্ক্রিনের ব্যবহার। বাইরে বেরনো তো বটেই, ঘরে থাকলেও সানস্রিযবন মাখা উচিত। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি। ত্বক তেলতেলে হলে জেল জাতীয় কিংবা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। ভারতীয় আবহাওয়া অনুযায়ী, এসপিএফ ৩০-র উপরে সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
৪. মেকআপ ব্যবহারের বিধিনিষেধঃ গরমে ভারী মেকআপ ত্বকের রন্ধ্রগুলো আটকে দেয়। যদি মেকআপ ব্যবহার করতেই হয় তাহলে হালকা প্রসাধনী লাগান এবং দিনের শেষে খুব ভালভাবে মেকআপ তুলুন।যার জন্য কম রাসায়নিকযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। এতে গরমে ত্বকের হাল ঠিক থাকবে।
৫. হাত দিয়ে মুখ স্পর্শ নয়ঃ গরমে মুখ খুব বেশি ঘামে। আর ক্রমাগত ঘুম মুছতে থাকায় হাতের ব্যকটেরিয়া মুখের ত্বকে চলে যায়। যা ব্রণর সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তাই মুখ স্পর্শ করার অভ্যাস ত্যাগ করুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?