বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০১ মে ২০২৫ ১৯ : ২৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: একবিংশ শতকের ভারতেও যে কতরকম উপায়ে প্রতারণার জাল বিছানো হতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ মিলল বিহারে। নিঃসন্তান মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলে মিলবে লক্ষ লক্ষ টাকা – এমনই এক ‘চাকরি’র বিজ্ঞাপন দিয়ে অভিনব প্রতারণা চক্র ফেঁদেছিল একদল দুষ্কৃতী। সেই চাকরি পেতে ঘুষও দিয়েছেন বহু মানুষ। অবশেষে এই চক্রের পর্দাফাঁস করেছে বিহারের নওয়াদা জেলা পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, চক্রটি ‘অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব সার্ভিস’- এই চটকদার নামে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনে পুরুষদের প্রস্তাব দেওয়া হতো যে, যেসব মহিলা সন্তানধারণে অক্ষম, তাদের অন্তঃসত্ত্বা করতে সাহায্য করলে ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। শুধু তাই নয়, কাজে সফল না হলেও ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ‘সান্ত্বনা পুরস্কার’ দেওয়ার মিথ্যা আশ্বাসও দেওয়া হতো। বেকারত্ব এবং সহজে অর্থ উপার্জনের লোভে বেশ কিছু যুবক এই ফাঁদে পা দেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আগ্রহীরা যোগাযোগ করলে চক্রের সদস্যরা প্রথমে রেজিস্ট্রেশন ফি, সদস্যপদ গ্রহণ বা অন্য কোনও কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এরপর আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি সংগ্রহ করে রাখা হত। কেউ যদি বুঝতে পেরে টাকা ফেরত চাইতেন বা পিছিয়ে আসতে চাইতেন, তখন সেই ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার বা অন্য উপায়ে হেনস্থা করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হতো বলে অভিযোগ।
নওয়াদা জেলার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট ইমরান পারভেজ সংবাদমাধ্যমকে জানান, "এই চক্রটি একটি ভুয়ো ওয়েবসাইট এবং ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের প্রলুব্ধ করত। আমরা গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করি। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।" ধৃতদের নাম প্রিন্স রাজা, ভোলা কুমার এবং রাহুল কুমার।
এই বিষয়ে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শুভ্রনীল দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জনসাধারণকে এই ধরনের অবাস্তব ও লোভনীয় বিজ্ঞাপন এবং কাজের প্রস্তাব সম্পর্কে নিজেই সতর্ক হতে হবে। অনলাইন জগতে চাকরির নামে প্রতারণা নতুন নয়, তবে এই প্রতারণার কৌশল প্রমাণ করে যে মানুষ যেন তেন প্রকারে টাকা উপার্জনের চেষ্টা করেন। হয়তো দারিদ্র্যের তাড়নায় যুক্তিবোধ হারিয়ে যায়। অনলাইনে যে কোনও চাকরির বিজ্ঞাপন দেখলে আগে যাচাই করুন সোর্সটি নির্ভরযোগ্য কি না। যাঁরা চাকরি দিচ্ছেন তাঁদের ইতিহাস কেমন। কোম্পানির ইতিহাস কেমন। সব কিছু যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই নিজের ব্যক্তিগত তথ্য দিন, আগে নয়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?