রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন

Sumit | ০১ মে ২০২৫ ১৯ : ০৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সোনা মানেই সবার সেরা। সোনাকে ধরে রাখতে বা মজুত করে রাখতে সকলেই পছন্দ করেন। উৎসব থেকে শুরু করে জরুরি কাজ, সবেতেই সোনার বিকল্প নেই। 


বিশ্বের অর্থনীতিতে নিজেকে ধরে রাখতে হলে সোনা হল একটি বিশেষ ধাতু। বর্তমানে ভারতে সোনার দাম ধীরে ধীরে অনেকটাই বেড়েছে। করোনাকাল থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবার মার্কিন শুল্ক নীতি সর্বত্রই সোনার কদর দেখেছে বিশ্ববাসী। এখান থেকে এগিয়ে গিয়েছে আরবিআই। 


২০২৪-২৫ অর্থবর্ষে আরবিআই সোনাকে মজুত করার ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে। এই অর্থবর্ষে তারা ৫৭.৫ টন সোনা কিনে তাকে মজুত করেছে। ২০১৭ সালের পর ভারতের এটি দ্বিতীয় বৃহত্তম সোনা মজুত। বিগত ৫ বছরের হিসেব দেখতে বোঝা যায় ভারতে সোনার মজুত বেড়েছে ৩৫ শতাংশ। ২০২০ সালে যেখানে সোনা ছিল ৬৫৩ টন। সেখানে ২০২৫ সালে তা হয়েছে ৮৮০ টন।


বিশ্বের সোনার বাজারে ভারত অনেকটা ওপরের দিকে উঠে এসেছে। বর্তমানে ভারত এখানে সপ্তম স্থান অধিকার করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সোনার মজুত বেড়েছে ৬.৮৬ শতাংশ। 


আরবিআই কেন সোনা কেনাতে এতটা জোর দিয়েছে। এই প্রশ্নের উত্তরে বলা যায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় এখন অনেকটা ওপরের দিকে রয়েছে। সেখানে সোনা অনেকটা স্থিতিশীল রয়েছে। যদি ডলারের কারণে বিশ্বের বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে তাকে সামাল দিতে পারে হলুদ এই ধাতু।


২০২২ সাল থেকে আরবিআই সোনা মজুতে বিশেষ জোর দিয়েছে। তারা ২১৪ টন সোনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। ফলে বিশ্বের বাজার অস্থির হলেও ভারতে তার প্রভাব পড়েনি। ভারতের বাণিজ্যের ক্ষেত্রে এই সোনার মজুত বিশেষ স্থান পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম ওঠানামার সঙ্গে ভারতে খুব বেশি প্রভাব না পড়ে সেদিকেও নিয়ন্ত্রণ রাখবে এই সোনা। ডিজিটাল ভারত তৈরি করার যে পরিকল্পনা কেন্দ্র নিয়েছে তাকে অনেকটাই বাস্তবের রূপ দিতে পারে সোনার এই মজুত। 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া