মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শুধু বৈসরন নয়, জঙ্গিদের নজরে ছিল আরও তিন জায়গা? চলে টানা রেকিও!

Riya Patra | ০১ মে ২০২৫ ১৮ : ৪৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হত্যালীলার আতঙ্ক পিছু ছাড়ছে না গোটা দেশের। আতঙ্কের রেশ সাধারণের মনে। ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। বৈসরণে পৌঁছেও গিয়েছে এনআইএ। অন্যদিকে দিল্লিতে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক।

এর মধ্যেই প্রকাশ্যে বিস্ফোরক তথ্য, ভয় জাগানোও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পহেলগাঁওয়ে শুধু বৈসরণ নয়, জঙ্গিদের নজরে ছিল আরও তিন জায়গা। বৈসরণের পাশাপাশি ওই তিন জায়গা ঘুরে দেখেও এসেছিল তারা। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তে নেমে ইতিমধ্যে বেশকয়েকজন স্থানীয়কে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, এই ভয়াবহ জঙ্গি হামলায় বেশ কয়েকজন স্থানীয় সাহায্য করেছেন ভিতর থেকে। অর্থাৎ তারা মূলত ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করেছে। প্রায় জনা ২০ ওভার গ্রাউন্ড ওয়ার্কার রয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। 

তাদের মধ্যে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের লাগাতার জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও তিন জায়গায় হামলার পরিকল্পনার কথা, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর তেমনটাই। তদন্তকারী আধিকারিকদের মতে, জঙ্গিরা ১৫ এপ্রিল পৌঁছে গিয়েছিল পহেলগাঁওয়ে। বৈসরনের পাশাপাশি তারা হামলার পরিকল্পনা করেছিল আরও তিন জায়গায়। সম্ভাব্য নজর ছিল আরু উপত্যকা,  অ্যামিউজমেন্ট পার্ক, বেতাব উপত্যকার উপর। তবে নিরাপত্তাজনিত কারণে ওই তিন জায়গায় হামলার পরিকল্পনা বাতিল করে তারা। 

তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, অন্তত চারজন স্থানীয় নানাভাবে সাহায্য করেছে জঙ্গিদের। হামলার আগে ওই অঞ্চলে তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের হদিশ পাওয়া গিয়েছে বলেও খবর সূত্রের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া