বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গরমে কিছুতেই ওজন কমছে না? উল্টে ঘন ঘন অসুস্থ হচ্ছেন? কোন ডায়েটে মিলবে সুফল, হদিশ দিলেন পুষ্টিবিদ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ১৮ : ৩৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ প্রবল গরমে সুস্থ থাকাই চ্যালেঞ্জ। গ্রীষ্মকালে তেলঝালযুক্ত মশলাদার খাবার খেলে বাড়ে বদহজম। সুষম আহার না হলেও কাহিল হয়ে পড়ে শরীর। আবার অনেকেরই ওজন কমানোর চেষ্টা চলতে থাকে। তাই গরমে চাই এমন ডায়েট যা পুষ্টি জোগানোর পাশাপাশি শরীর রাখবে ঠান্ডা, সঙ্গে ঝরবে মেদও। ঠিক কীভাবে খাওয়াদাওয়া করলে সুফল পাবেন? জেনে নিন পুষ্টিবিদ এবং যাপন সহায়ক অনন্যা ভৌমিকের পরামর্শ। 

•    হাইড্রেটেড থাকুনঃ  গরমে শরীরে জলশূন্যতার সমস্যা দেখা দেয়। তাই পর্যাপ্ত জল খাওয়া জরুরি। রোজ অন্তত ৮-১০ গ্লাস জল খান অথবা খুব বেশি সক্রিয় থাকলে তার বেশিও খেতে পারেন। এছাড়াও জলের পরিমাণ বেশি রয়েছে এমন খাবার ডায়েটে রাখুন। যেমন শসা, তরমুজ, স্ট্রবেরি, লাউ, ঝিঙে ইত্যাদি।

•    তাজা ফল ও সবজি বেশি খানঃ গরমে প্রচুর টাটকা সবজি ও ফল পাওয়া যায়। খাদ্যতালিকায় টমেটো, বেল পেপার, জুকিনি, বেরি, পীচ এবং ভুট্টার মতো মরশুমি খাবার রাখার চেষ্টা করুন। এছাড়াও পাতাযুক্ত সবুজ শাক, রঙিন সবজি, বাদাম, বীজ এবং হালকা ড্রেসিংয়ের মিশ্রণ ব্যবহার করে স্যালাড খেতে পারেন।

•    হালকা ও সুষম খাবারঃ একবারে অনেকটা ভারী খাবার না খেয়ে গরমে অল্প পরিমাণে বারে বারে খান। ডায়েটে চর্বিহীন প্রোটিন যেমন মুরগির মাংস, মাছ, টফু এবং ডাল রাখুন। তবে খুব বেশি তেল মশলা দিয়ে কষিয়ে রান্নার পরিবর্তে গ্রিলড কিংবা বেকড খাওয়াই শ্রেয়।

•    স্বাস্থ্যকর স্ন্যাকসঃ টুকটাক খিদে পেলে দই, হামাস, এক মুঠো বাদাম খেতে পারেন। এছাড়াও গরমে ফল দিয়ে ঠান্ডা টক দই খেলেও বেশ তরতাজা লাগবে।

•    সীমিত চিনিযুক্ত ও প্রসেসড খাবারঃ গরমে চিনিযুক্ত সোডা কিংবা এনার্জি ড্রিঙ্ক এড়িয়ে চলুন। বদলে ঘরে তৈরি ফলের রস কিংবা আইসড ভেষজ চা খেতে পারেন। আইসক্রিম খেতে মন চাইলে প্রাকৃতিক অথবা কম চিনিযুক্ত বিকল্পগুলি বাছুন।

•    শরীরচর্চার আগে-পরেঃ যদি আপনি বাইরে ব্যায়াম করেন তাহলে এক্সারসাইজের আগে ও পরে কার্বোহাইড্রেট ও প্রোটিন রয়েছে এমন হালকা খাবার অথবা স্ন্যাকস খান। অনেকক্ষণ বাইরে থাকতে হলেও এনার্জি পেতে ট্রেইল মিক্স কিংবা প্রোটিন বারের মতো খাবার সঙ্গে রাখুন।

•    মদ্যপানে সংযমঃ আড্ডা, অবসরে অনেকেরই বিয়ার কিংবা ককটেল খাওয়ার প্রবণতা থাকে। কিন্ত সুস্থতার জন্য মদ্যপানে সংযম থাকা জরুরি। সেক্ষেত্রে মদ্যপান করলেও সবসময় পর্যাপ্ত জল খেতে ভুলবেন না।

•    পরিমাণে নিয়ন্ত্রণঃ গরমে অনেক সময়ে খিদে কমে যায়। আর সকলের শরীরও এক রকম নয়। আপনার শরীর কী চায় তা বোঝার চেষ্টা করুন। শরীরে নির্দিষ্ট পরিমাণ পুষ্টি এবং ক্যালোরি যাচ্ছে কিনা খেয়াল রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া