বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০১ মে ২০২৫ ১৮ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শিশুদের অনলাইন নিরাপত্তা বাড়াতে এবং প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিষয়বস্তু থেকে তাদের দূরে রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার। অনলাইন পর্নোগ্রাফি ওয়েবসাইটে প্রবেশ করতে হলে দর্শকদের বয়স যে আঠারো বছরের বেশি, তা প্রমাণ করতে হবে রীতিমতো সচিত্র পরিচয়পত্র দেখিয়ে। এমনই খবর জানানো হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল-এর একটি প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, এই নিয়ম কার্যকর করার দায়িত্ব পেয়েছে দেশটির যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম।
নতুন নিয়মটি ‘অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩’-এর অধীনে আনা হয়েছে। প্রসঙ্গত, ব্রিটেনে বয়স যাচাইকরণের পরিকল্পনা এই প্রথম নয়। এর আগে ‘ডিজিটাল ইকনমি অ্যাক্ট ২০১৭’-এ প্রথম এই ধরনের নিয়মের উল্লেখ করা হয়। কিন্তু তখন ব্যক্তিগত গোপনীয়তা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে তা বাস্তবায়িত হয়নি। এবারের প্রস্তাবিত অনলাইন সুরক্ষা আইনের আওতা বাড়ছে অনেকটাই। এই আইনের আওতায় পর্নোগ্রাফি সরবরাহকারী ওয়েবসাইটগুলির উপর আইনি বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে, যাতে তারা নিশ্চিত করে যে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই (১৮ বছর বা তার বেশি বয়সি) তাদের সাইটে প্রবেশ করতে পারবেন।
কিন্তু বয়স যাচাই কীভাবে হবে? আইন অনুযায়ী, পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলিকে 'শক্তিশালী' বয়স যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করতে হবে। অফকম বর্তমানে এই পদ্ধতিগুলির মানদণ্ড নির্ধারণ করছে। সম্ভাব্য কয়েকটি পদ্ধতির মধ্যে রয়েছে ব্যবহারকারীর ক্রেডিট কার্ডের তথ্য যাচাই করা, সরকার অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) ব্যবহার করার মতো একাধিক পরিকল্পনা।
তবে অনলাইন সুরক্ষা আইন পাশ হয়ে গেলেও, বয়স যাচাইকরণের নিয়মাবলী এখনও সম্পূর্ণরূপে কার্যকর হয়নি। অফকম এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা এবং প্রযুক্তিগত মানদণ্ড তৈরির রোডম্যাপ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে খবর। নির্দেশিকা চূড়ান্ত হওয়ার পর ওয়েবসাইটগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মনে করা হচ্ছে, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে এই ব্যবস্থা চালু হতে পারে।
তবে আইন পাশের পরই এই পদক্ষেপ ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যের সুরক্ষা নিয়ে। বয়স যাচাই করার জন্য সংগৃহীত তথ্য কতটা সুরক্ষিত থাকবে এবং কীভাবে তা ব্যবহার করা হবে, তা নিয়ে চিন্তিত নেটিজেনদের অনেকেই। পাশাপাশি, এই ব্যবস্থা আদৌ কতটা কার্যকর হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?