বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ এপ্রিল ২০২৫ ০১ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পিআইএ, পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের হামলার ভয়ে, বিমান চলাচলে বড় সিদ্ধান্ত নিয়েছে সে দেশের জাতীয় সংস্থা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ক্রমে জটিল হচ্ছে ভারত-পাক সম্পর্ক। প্রথম থেকেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। বদলে ভারতীয় বিমানকে পাক-আকাশসীমায় নিষিদ্ধ করেছে পাকিস্তান। এবার নিজেদের আকাশসীমার সুরক্ষা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত পাক জাতীয় সংস্থার।
ভারত যে কোনও সময়ে হামলা চালাতে পারে, এই ভয়ে পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স স্কার্দু ও গিলগিট এবং পাক অধিকৃত ১০টি জায়গায় যাওয়া-আসার সমস্ত বিমান বাতিল করেছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে পিআইএ করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি এবং ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি বিমান বাতিল করেছে। ইসলামাবাদ-গিলগিটের চারটি বিমান চলাচল আপাতত বন্ধ থাকবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনটাই। ভারত-পাক সম্পর্কের ক্রমঅবনতির মাঝে, পাকিস্তান আকাশসীমায় ব্যাপক নজরদারি চালাচ্ছে বলে খবর স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে।
পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের কাছ থেকে যোগ্য জবাবে আশঙ্কা করছে পাকিস্তান। এরই মাঝে সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ভোর ২টোয় একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, 'গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে ভারত।'
এক জরুরি সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আতাউল্লাহ জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যে ভারতীয় সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। ভারতের যে কোনও পদক্ষেপের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?