বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ এপ্রিল ২০২৫ ২৩ : ০৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কখন, কীভাবে সন্ত্রাসবাদ নির্মূলে হামলা, তা ঠিক করতে সেনাকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানে স্টক মার্কেটে ধস নামল। সূচক পড়ে গিয়েছে ৩ হাজার পয়েন্ট।
কয়েক ঘণ্টার মধ্যে সূচক ১,১৪,৮৭২.১৮ পয়েন্ট থেকে নেমে এসেছে ১,১১,৩৫২.৯৪ পয়েন্টে। সকাল দশটা থেকে বিকেল চারটে মাত্র ছয় ঘণ্টার মধ্যে এতটা পতন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সম্ভাব্য হামলার কথা প্রকাশ্যে আসতেই পাক শেয়ার মার্কেটে এই পতন।
এক শেয়ার মার্কেট বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘ভারতের সম্ভাব্য হামলার কথা বিবেচনা করেই বিনিয়োগকারীরা ভয় পেয়ে গিয়েছেন বিনিয়োগ করতে।’
পাক মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত। তারপরেই হল পাক শেয়ার বাজারে এই বিপুল পতন। যদিও মন্ত্রী শুধু ইঙ্গিতই দিয়েছেন। স্পষ্টভাবে কিছু বলেননি।
এদিকে, পাক মন্ত্রীর এই ইঙ্গিতের পর পাকিস্তানের আন্তর্জাতিক বন্ডও এক শতাংশের বেশি কমে গেছে।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মারা যান ২৬ জন। তার মধ্যে ছিলেন ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। মঙ্গলবার মোদিও ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। তারপরেই বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটে–মাত্র ছয় ঘণ্টায় পাক স্টক মার্কেটে রীতিমতো ধস নামল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?