বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ এপ্রিল ২০২৫ ২২ : ২৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ মোবাইল কেন্দ্রিক শৈশব এখন অধিকাংশ শিশুর। এ যেন এক রোগের বাতাবরণ। আপাতদৃষ্টিতে তেমন কিছু মনে না হলেও বিপজ্জনক এই নেশায় দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। এমনকী মোবাইলের আসক্তিকে শিশুর আচরণগত পরিবর্তনও দেখা যায়। আপনার সন্তানের মধ্যেও কি তেমন কোনও বদল এসেছে? সেক্ষেত্রে বেশ কয়েকটি লক্ষণ নজরে এলে অভিভাবকদের সতর্ক হওয়া জরুরি।
১. বিরক্তি এবং দ্রুত রেগে যাওয়াঃ মোবাইল থেকে শিশু তাৎক্ষণিক আনন্দ পায়। ধীরে ধীরে এই বিনোদনই আসক্তিতে পরিণত হয়। তাই ফোন কেড়ে নিলে সে অল্পেতেই রেগে যায়। এক্ষেত্রে ছোটখাটো বিষয়ে চিৎকার করা বা রেগে যাওয়া একটি সাধারণ লক্ষণ।
২. সামাজিক দক্ষতা হ্রাসঃ শিশুদের উপর মোবাইলের বহু নেতিবাচক প্রভাব পড়ে। ফোনের জগতে বিনোদন খুঁজে পাওয়ায় অনেক সময়ে খুদে সদস্যটি সকলের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। বাবা-মা, বন্ধু, স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও কথা বলতে চায় না। একটি বদ্ধ জায়গায় শিশু নিজেকে আবদ্ধ করে রাখতে চায়, যা তাদের সার্বিক বৃদ্ধিতে বাধা দেয়।
৩. মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়াঃ ক্রমাগত মোবাইল দেখার ফলে শিশুদের মনোযোগ মাত্র কয়েক মিনিটের মধ্যেই অন্যদিকে সরে যেতে শুরু করে। স্কুলে বা পড়াশোনার সময় তাদের মনোযোগ কমতে পারে। ছোটখাটো জিনিসও ভুলে যেতে শুরু করে। এই ধরণের আচরণ উপেক্ষা করা উচিত নয়।
৪. ঘুমের ব্যাঘাতঃ ফোনের নীল আলো ঘুমের মান নষ্ট করে। ফোনের প্রতি আসক্তি হলে শিশুরা রাত পর্যন্ত জেগে থাকে এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠে। যার কারণে তারা ছোট বিষয়ে বিরক্ত হয়ে ওঠে। এমনকী অনেক জটিল রোগেরও শিকার হতে পারে।
৫. একগুঁয়ে এবং অসহযোগী মনোভাবঃ মোবাইলের অভ্যাসের কারণে শিশুরা প্রায়ই সবকিছুতেই 'না' বলতে শুরু করে। ক্রমাগত অভিভাবকদের অবাধ্য হতে থাকে, নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়। সবকিছুতেই একগুঁয়ে হয়ে ওঠে। এই লক্ষণ দেখলেই সতর্ক হওয়া জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?