বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩০ এপ্রিল ২০২৫ ১৯ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে এমন অনেক চাকরিই আছে যেখানে মোটা টাকা মাইনে পেয়ে থাকেন কর্মীরা। এর মধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন আছে, তেমনই আছে ব্যাঙ্ক-সহ আরও নানা ক্ষেত্রের চাকরি। কিন্তু কখনও দেখেছেন শুধুমাত্র ঘর গুছিয়ে বছরে ৮৩ লক্ষ টাকা উপার্জন করা যাবে? শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে তো?
কিন্তু দুবাইয়ের একটি এজেন্সি এমনই বিজ্ঞাপন দিয়েছে। দুবাইয়ের সংস্থাটি হাউস ম্যানেজারের দু'টি শূন্যপদের বিজ্ঞাপন দিয়েছে। সেই চাকরির চোখ ধাঁধানো বেতন ইন্টারনেটের সকলকে হতবাক করে দিয়েছে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমনকি মজা করে বলছেন যে তাঁরা এর জন্য তাঁদের বর্তমান চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত।
রয়েল মেইসন হল একটি নিয়োগ সংস্থা। যারা মধ্যপ্রাচ্যের অভিজাত এবং রাজপরিবারগুলির জন্য গৃহকর্মী নিয়োগ করে। গত সপ্তাহে, সংস্থাটি আবুধাবি এবং দুবাইতে ভিআইপিদের জন্য দু'টি চাকরির বিজ্ঞাপন দিয়েছে।
ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, "আমরা বর্তমানে আমাদের দলে যোগদানের জন্য একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ পূর্ণ সময়ের হাউস ম্যানেজার খুঁজছি। এই পদের জন্য প্রতি মাসে আকর্ষণীয় ৩০ হাজার দিরহাম বেতন প্রদান করা হবে।"
৩০ হাজার দিরহাম বেতন প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ টাকা। বার্ষিক বেতন ৮৩ লক্ষ টাকা। যা ভারতের অনেক প্রযুক্তিবিদ এবং আর্থিক পেশাদারদের আয়ের চেয়েও বেশি। সংযুক্ত আরব আমিরশাহে গৃহকাজের মানদণ্ডের তুলনায়ও বেশি।
স্টাফিং এজেন্সি তার ক্লায়েন্টদের নাম প্রকাশ করেনি। কেবল উল্লেখ করেছে, দু'টি পৃথক কাজ, উভয়ই ভিআইপিদের জন্য। একজন ক্লায়েন্ট দুবাইতে এবং অন্যজন আবুধাবিতে থাকেন। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে ক্লায়েন্টরা উভয়ই পারিবারিক ব্যবসায়ী, 'সেলিব্রিটি বা বিনোদন জগতের ব্যক্তিত্ব নন।'
সংস্থাটি আরও জানিয়েছে, আবেদনে কোনও বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীরা তাঁদের সিভি ইমেল করতে পারবেন। করবেন না কি আবেদন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?