বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ এপ্রিল ২০২৫ ১৯ : ০৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: গরমকালে ঘামাচি এবং ‘সামার র্যাশ’- এর সমস্যা দেখা যায় ঘরে ঘরে। বিশেষ করে শিশুদের মধ্যে ঘামাচির সমস্যা অনেকটাই বেশি। রোদে খেলাধুলো করলে কিংবা নখ দিয়ে চুলকালে আরও বেড়ে যায় সমস্যা। ঘামাচির বিড়ম্বনা কমাতে গাদা গাদা ওষুধ না খেয়ে অবলম্বন করুন কিছু ঘরোয়া পদ্ধতি। বছরের পর বছর ধরে এই ধরনের টোটকাতেই নির্মূল হয়ে আসছে ঘামাচি।
১. মুলতানি মাটির প্রলেপ: মুলতানি মাটি ঠান্ডা করার জন্য এবং ত্বক থেকে অতিরিক্ত তেল ও ঘাম শোষণ করার ক্ষমতার জন্য পরিচিত। পরিমাণ মতো মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল বা সাধারণ ঠান্ডা জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচি বা র্যাশের জায়গায় লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। জ্বালা আর ঘামাচি দু’ইই কমবে।
২. অ্যালোভেরার শাঁস: অ্যালোভেরার মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের চুলকানি, লাল ভাব এবং জ্বালা কমাতে খুব কার্যকর। তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। এই জেল সরাসরি আক্রান্ত স্থানে দিনে ২-৩ বার লাগান। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং দ্রুত আরাম দেয়।
৩. ঠান্ডা জলে স্নান বা ভেজা কাপড়: ঘামাচি বা র্যাশ কমাতে সবচেয়ে সহজ উপায় হল ত্বক ঠান্ডা রাখা। দিনে ২-৩ বার ঠান্ডা জলে স্নান করুন। সাবান ব্যবহার করলে হালকা এবং নন-কমেডোজেনিক সাবান ব্যবহার করুন। এই ধরনের সাবান ত্বকের সূক্ষ্ম ছিদ্রগুলি বন্ধ করে না। স্নানের পর নরম তোয়ালে দিয়ে আলতোভাবে গা মুছুন, ঘষবেন না। যদি স্নান করা সম্ভব না হয়, একটি পরিষ্কার নরম কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে র্যাশের জায়গায় কিছুক্ষণ চেপে ধরে রাখুন (কোল্ড কম্প্রেস)।
৪. নিম পাতার পেস্ট বা জল দিয়ে স্নান: বাংলার আদি অকৃত্রিম নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। এক মুঠো তাজা নিম পাতা জলে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে সেই জল দিয়ে স্নান করুন অথবা তুলো দিয়ে আক্রান্ত স্থানে লাগান। এছাড়া, নিম পাতা বেটে সরাসরি ঘামাচির ওপর লাগালেও উপকার পাওয়া যায়।
৫. শসার রস: শসা ত্বককে ঠান্ডা এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শসা পাতলা করে কেটে স্লাইসগুলো র্যাশের ওপর ১০-১৫ মিনিট রাখতে পারেন। অথবা শসা ব্লেন্ড করে তার রস বের করে তুলো দিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এটি ত্বকের জ্বালাভাব এবং চুলকানি কমাতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?