শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

Rajat Bose | ৩০ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বড়বাজারে অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারিয়েছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টি এলাকায় একটি হোটেলে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৩ জন। একজনের মৃত্যু হয় কার্নিশ থেকে নামতে গিয়ে। ঝাঁপিয়ে নামতে গিয়ে তিনি মারা যান। মৃতদের মধ্যে আটজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।


এদিকে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বুধবার সকালে এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানান মমতা। লেখেন, ‘‌উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’‌ এরপরই আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। জানান, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। 
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এই আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, ‘‌কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’‌ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। 


এদিকে, ঘটনার পর হোটেল মালিককে আটক করেছে পুলিশ। তদন্তে সিট গঠন করছে কলকাতা পুলিশ। কীভাবে আগুন লাগল? আগুন নেভানোর জন্য কোনও সুরক্ষার ব্যবস্থা ছিল কি? সব খতিয়ে দেখা হচ্ছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া