মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত

Sumit | ২৯ এপ্রিল ২০২৫ ০১ : ২২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। ফলে বিরাট বিপর্যয়ের সামনে পড়তে চলেছে পাকিস্তান। ১৯৬০ সালে সই হওয়া ইন্দাস ওয়াটারস ট্রিটিকে নিয়ে এখন চিন্তায় পাকিস্তান। ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটল। 


কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাটিল বলেন, ভারত এমনভাবে তৈরি হবে যে পাকিস্তান যেন একফোঁটা জল না পায়। সেখানে কটি বাঁধকে নিয়্ন্ত্রণ করবে ভারত। এর উত্তর হল মোট ২২ টি বাঁধের জলকে আটকাবে ভারত।


এই বাঁধের মধ্যে সবথেকে বড় হল ভাকরা নাঙ্গাল। সিন্ধু নদ কৈলাস পর্বতের তিব্বতীয় মালভূমিতে উৎপন্ন হয়ে লাদাখ, গিলগিট-বালতিস্তান এবং করাচির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে ৷ এর ছ'টি উপনদী - সিন্ধু, ঝিলাম, চেনাব (চন্দ্রভাগা), রাবি (ইরাবতী), সাতলুজ (শতদ্রু) এবং বিয়াস (বিপাশা)৷ শুধুমাত্র পঞ্জাব প্রদেশের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে চেনাব, ঝিলাম, ইরাবতী, বিপাশা এবং সাতলেজ ৷ এদের একসঙ্গে 'পঞ্চনদ' বলা হয় ৷ এই পাঁচটি নদী পঞ্জাব প্রদেশেরই মিঠানকোট নামক জায়গায় সিন্ধু নদের সঙ্গে যুক্ত হয়েছে ৷ এরপর সিন্ধু নদ আরব সাগরে মিশেছে ৷
এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বদিকের ইরাবতী, বিপাশা, শতদ্রু নদীর জলের সম্পূর্ণ কর্তৃত্ব ভারতের৷ আবার পশ্চিম দিকের সিন্ধু, ঝিলম ও চেনাব-এই তিনটি নদীর জলের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে৷


সিন্ধু ও তার উপনদীগুলির উৎস ভারতে৷ সেগুলি ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ৷ প্রাকৃতিক নিয়মে, নদীগুলির পার্বত্য প্রবাহের অনেকটা অংশ ভারতে৷ পাকিস্তান সিন্ধুর নিম্ন অববাহিকায় অবস্থিত৷ প্রাকৃতিক নিয়মেই সেখানে জলের স্রোত ভারতের তুলনায় কম ৷


চুক্তিতে বলা আছে, পশ্চিম দিকের নদীগুলির (ঝিলাম, চেনাব, সিন্ধু) প্রবাহে কোনও বাধা দেবে না ভারত ৷ একইভাবে পূর্ব দিকের নদীগুলির (শতদ্রু, বিপাশা, ইরাবতী) প্রবাহ বইতে দেবে পাকিস্তান৷ সিন্ধু জল চুক্তি মেনে প্রতি বছর ৫৯০০ টিএমসিএফটি জল পাকিস্তানকে দেয় ভারত ৷


বিশ্বে যে দেশগুলির প্রবল জল সংকটে রয়েছে, তাদের মধ্যে অন্যতম পাকিস্তান ৷ দেশের ৮০ শতাংশ সেচ ও কৃষি হয় পূর্ব দিকের নদীর জলে৷ এই জলের ৯৩ শতাংশ ব্যবহৃত হয় দেশের সেচ ও বিদ্যুৎ উৎপাদনে৷ পাকিস্তানের প্রধান শহর করাচি, লাহোর ও মুলতান সরাসরি এই নদীগুলির জল ব্যবহার করে ৷


বর্ষার মরশুমে বৃষ্টি না হলে বা জলের প্রবাহ ঠিক না থাকলে চরম সমস্যার মুখে পড়তে হয় পাকিস্তানকে ৷ পাকিস্তানের জিডিপি'র ২৫ শতাংশ আসে এই জল ব্যবস্থা থেকে ৷

 

ভারত সিন্ধু নদের পার্বত্য প্রবাহের দেশ৷ তাই ভারতের কাছে অনেকগুলি বিকল্প আছে৷ যদিও চুক্তিতে স্পষ্ট করে বাতিলের ব্যবস্থা বলা নেই, তবু ভারত সরকার যদি সিন্ধু জল চুক্তি বাতিল করতে চায়, তাহলে স্থগিত করা অবশ্যই তার প্রথম ধাপ৷ পশ্চিম দিকের নদীগুলির (ঝিলাম, চেনাব, সিন্ধু) মধ্যে ঝিলাম নদীতে কিষাণগঙ্গা জলাধার এবং জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে৷ 


এই প্রজেক্টগুলি সিন্ধুর উচ্চ-অববাহিকায় অবস্থিত হওয়ার দরুন ভারত 'রিজার্ভার ফ্লাশিং' অর্থাৎ উচ্চগতিতে জল ছাড়তে পারে৷ কিন্তু, সিন্ধু জল চুক্তিতে এই কাজ করা সম্ভব নয়৷ ফ্লাশিং-এর ফলে ভারতের জলাধারও খালি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং পুরো জলাধার ভর্তি করতে বেশ কিছু দিন সময় লাগে৷ 


ভারত-পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি অনুযায়ী, একমাত্র আগস্ট মাসে, মানে ভরা বর্ষার মরশুমেই জলাধার ভর্তি করার ছাড়পত্র রয়েছে৷ কিন্তু চুক্তি স্থগিত করলে যে কোনও সময়ে হাইস্পিড ফ্লাশিং করা যাবে এবং এর ফলে যে প্রবল জলের স্রোত তৈরি হবে, তাতে মূলত পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্লাবন দেখা দিতে পারে৷ এর সঙ্গে সঙ্গে পাক-পঞ্জাবে কৃষিকাজের প্রাথমিক পর্যায়ের বীজ রোপণের কাজও ক্ষতিগ্রস্ত হবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া