মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!

Riya Patra | ২৯ এপ্রিল ২০২৫ ০০ : ৫৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ তবে কি নিশ্চিত? মোদির সিদ্ধান্তে ইঙ্গিত তেমনই! আর কোন ও ছাড় নয়! সন্ত্রাসবাদ রুখতে এবার সেনাকে খোলা হাত! সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কখন, কীভাবে সন্ত্রাসবাদ নির্মূলে হামলা, তা ঠিক করতে সেনাকে নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর সেই নিয়েই আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরে বিস্তারিত আলোচনাও হয়েছে বলে খবর। এর পর ভারতীয় সেনা কোথায়, কীভাবে সন্ত্রাসবাদ নির্মূল করার পরিকল্পনা করে সেটাই দেখার।

 

২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে দফায় দফায় বৈঠকে বসেছেন  দেশের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ নির্মূলে কড়া বার্তা দিয়েছেন আগেই। মঙ্গলবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক হাজির ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। বৈঠকের শুরু থেকেই নজরে ছিল, সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন, সেদিকে। 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে দেশের প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত করা দেশের জাতীয় সংকল্প। সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিক্রিয়ার ধরণ, লক্ষ্য, সময় নির্ধারণ, অর্থাৎ কখন, কবে, কোথায়, কীভাবে আঘাত হবে, সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ কার্যকরী স্বাধীনতা রয়েছে সেনাবাহিনীর। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন। 

 

উল্লেখ্য, মঙ্গলবারেই উচ্চ পর্যায়ের পৃথক বৈঠকে বসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীও যাচ্ছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া