শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যুদ্ধের ইঙ্গিত? তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Sumit | ২৯ এপ্রিল ২০২৫ ২৩ : ৫৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও নিয়ে আগামীদিনে কোন পদক্ষেপ গ্রহণ করা হবে। কোন পথে জঙ্গিদের বিনাশ করা হবে। মঙ্গলবার সেই ছক কষতে ফের একবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং তিন বাহিনীর সেনা প্রধানরা। গত মঙ্গলবারই পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা হয়। সেখানে প্রাণ হারান ২৬ জন মানুষ। তাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। তারা সকলেই জঙ্গিদের গুলিতে নিহত হন।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। তার মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, চিফ অফ দ্যা আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং চিফ অফ দ্যা নেভেল স্টাফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী।


গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বিভিন্ন ভারতীয় জায়গা লক্ষ্য করে গুলি চালাচ্ছে। ভারতও সেই হামলার  কার্যকর জবাব দিচ্ছে। সোমবার রাতে ফের গুলি চালাল পাকিস্তান। এই নিয়ে টানা পাঁচ বার। 


পাকিস্তান সেনাবাহিনী ২৮ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে অবস্থিত এলাকা এবং আখনুর সেক্টর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। যদিও, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে তারা এই উস্কানির জবাব পরিমাপিত এবং কার্যকরভাবে দিয়েছে।


সেনার তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "২৮-২৯ এপ্রিল রাতে, পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনাবাহিনী এই উস্কানির কার্যকর জবাব দিয়েছে।"
২৬-২৭ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকি সেনার গুলিবর্ষণের কার্যকর জবাব দেয় ভারতীয় সেনা। ওই দিন তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীত দিকের এলাকাগুলিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাকিস্তান।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া