মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ এপ্রিল ২০২৫ ২৩ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের নাম শুনলেই রাগে ফুঁসছেন ভারতীয়রা। এসবের মধ্যেই খেলা চলাকালীন 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ায় কর্নাটকের ম্যাঙ্গালুরুতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল। শহরের কুডুপু এলাকার ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য়ান্য সন্দেহভাজনদের খোঁজার কাজ চলছে।
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর নিশ্চিত করেছেন যে, ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত চলছে। তিনি বলেছেন, "মৃতের পরিচয় এখনও অজানা। আমরা এখনও জানি না যে মৃত স্থানীয় নাকি রাজ্যের বাইরের লোক।" এফআইএর মোতাবেক, স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বর বলেন, "ম্যাচ চলাকালীন ওই ব্যক্তি আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে জনতা হামলা চালিয়েছিল।"
তবে গণপিটুনিকে "গভীর উদ্বেগজনক" আখ্যা দিয়ে মন্ত্রী বলেছেন, "কোনও পরিস্থিতিতেই হিংসা বরদাস্ত করা হবে না। কেউ যদি আপত্তিকর কিছু বলেও থাকে, তাহলে আইনে মেনেই তার বিচার হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া উচিুত নয়।"
স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বর জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানান। বলেন, "কী ঘটেছে বা কারা জড়িত সে সম্পর্কে এখনও আমাদের কাছে স্পষ্ট এবং সম্পূর্ণ খবর নেই। এই ঘটনাকে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা এখনই উচিত নয়। আমি সকলের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করছি। এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এবং তা রক্ষা করা উচিত।"
রবিবার বিকাল তিনটে নাগাদ দশটি দল এবং ১০০ জনেরও বেশি খেলোয়াড়কে নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, শচীন নামে এক ব্যক্তির সঙ্গে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির সংঘর্ষ বাধে। যা দ্রুত দলগত আক্রমণে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু লোক আক্রমণ থামানোর চেষ্টা করলেও জনতার একটি অংশ লাঠি ও লাথি দিয়ে ওই ব্যক্তিকে মারধর করতে থাকে। পুলিশের প্রেস নোটে অনুসারে, ধৃত ১৫ জনের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা শচীনও।
৩৩ বছর বয়সী স্থানীয় বাসিন্দা দীপক কুমারের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এফআইআর-এ উনিশ জনের নাম উল্লেখ রয়েছে, যাদের সিসিটিভি এবং মোবাইল তথ্য বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?