মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ এপ্রিল ২০২৫ ২০ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাসের ব্যবহার একেবারেই ভুল নয়। স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে যে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত থাকায় পেগাসাস সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না। কারণ, এটি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। পহেলগাঁও হামলার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্টের মত, "আমরা যে ধরণের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি" তাতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
আদালত জানিয়েছে যে, যদি কেউ সন্দেহ করে যে ইসরায়েলি সাইবার-অস্ত্র সংস্থা এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে তাঁকে নজরদারি করা হয়েছে, তাহলে তিনি বা তারা আদালতের দ্বারস্থ হতে পারে।
একজন আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিভান পেগাসাস নিয়ে রিপোর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। সেই প্রেক্ষিতে বিচারপতি সূর্য কান্ত উত্তর দেন, "দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত যেকোনও রিপোর্ট প্রকাশ করা হবে না। তবে যাঁরা জানতে চান যে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, তাদের জানানো যেতে পারে।"
আবেদনকারীরা গত বছর মার্কিন জেলা আদালতের একটি রায়ের কথা উল্লেখ করে জানান যে, পেগাসাস নির্মাতা এনএসও গ্রুপকে প্রায় ১৪০০টি ডিভাইস লক্ষ্যবস্তু করার জন্য দায়ী করা হয়েছিল। পাল্টা আদালত বলে, "আমাদের মার্কিন জেলা আদালতের রায় দেখান। হ্যাঁ, ব্যক্তিগত আশঙ্কার সমাধান করা উচিত, তবে এই নথি নিয়ে রাস্তায় আলোচনা করা যাবে না।"
বিচারপতি কান্ত পহেলগাঁও ট্র্যাজেডির কথা উল্লেখ করে বলেছেন, "আমরা এখন যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে।"
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়েছেন, "দেশ যদি স্পাইওয়্যার ব্যবহার করে তাহলে কী ভুল? আমাদের স্পষ্ট করে বলতে হবে, স্পাইওয়্যার থাকায় কোনও সমস্যা নেই। এটি কারও বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে... আসুন আমরা জাতির নিরাপত্তার সঙ্গে যেন কোনওভাবেই যেন আপস না করি। হ্যাঁ, অবশ্যই যদি তা সুশীল সমাজের কোনও ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়, তবে তা খতিয়ে দেখা হবে।"
আবেদনকারীরা দাবি করেছেন যে, পেগাসাসের মাধ্যমে নজরদারির অভিযোগে সুপ্রিম কোর্টের টেকনিক্যাল কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হোক।
কেন্দ্রের পক্ষে সওয়ালকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা জিজ্ঞাসা করেছিলেন যে, "সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহারের আপত্তি কীসের? সন্ত্রাসীদের গোপনীয়তার কোনও অধিকার নেই।"
পেগাসাস নিয়ে কেন বিতর্ক?
২০২১ সালে, ১৭টি সংবাদ সংস্থার একটি কনসোর্টিয়াম এক বিশাল তথ্য ফাঁসের তদন্ত করে। তদন্তে ৫০০০০ ফোন নম্বরের একটি তালিকা প্রকাশ করা হয়। এইসব ফোনে পেগাসাস ব্যবহার করে নজরদারির অভিযোগে ওঠে।
ভারতে পেগাসেস নিশানায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা, তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি এবং একাধিক সাংবাদিক ও সমাজকর্মী। এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক ঝড় ওঠে, বিরোধীরা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ জানায়।
সরকারের যুক্তি ছিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর নজরদারি সম্পর্কিত অভিযোগের "সত্যের কোনও সুনির্দিষ্ট ভিত্তি নেই"। এই পদ্ধতিটি নিশ্চিত করে যে, কোনও কম্পিউটার রিসোর্সের মাধ্যমে যে কোনও তথ্যের বাধা, পর্যবেক্ষণ বা ডিক্রিপশন "আইনের যথাযথ প্রক্রিয়া অনুসারে" করা হয়।
বিতর্কের মধ্যে, সুপ্রিম কোর্টের কারিগরি কমিটি গোয়েন্দাগিরির অভিযোগ তদন্ত করে। কমিটি ২৯টি ফোন পরীক্ষা করে পেগাসাসের কোনও প্রমাণ পায়নি, তবে পাঁচটিতে ম্যালওয়্যার খুঁজে পায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?