মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৯ এপ্রিল ২০২৫ ১৯ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। ক্ষোভে সদ্যোজাতকে হাসপাতালেই ফেলে রেখে চলে গিয়েছিলেন পরিবারের লোকেরা। এমনকি ওই শিশুটির মা কেমন আছেন সেই খোঁজও নেননি। এই দশা দেখে একটি ভিডিও তৈরি করেন হাসপাতালেরই এক মহিলা চিকিৎসক। সেই ভিডিওতে সকলের প্রতিক্রিয়া দেখে অবশেষে মন গলে যায় পরিবারের। ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ইনস্টাগ্রামে ডক্টর সুষমার শেয়ার করা ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। হতাশ হলেও দৃঢ়প্রতিজ্ঞ সুষমা বলেন যে, একবিংশ শতাব্দীতে বসবাস করা সত্ত্বেও, পরিবারগুলি দ্বিতীয়বার চিন্তা না করেই তাদের মেয়েদের ত্যাগ করছে।
ভিডিওতে তিনি বলছেন, "এই ছোট্ট মেয়েটি গতকাল জন্মগ্রহণ করেছে। সে তার মায়ের দ্বিতীয় জীবিত মেয়ে। তাঁর এক মেয়ে আগেই মারা গিয়েছিল। মোট তিনটি মেয়ের জন্ম দিয়েছে ওই মহিলা। এই কারণে পরিবারটি হতাশ। তাঁর বাবা মাকে ফোন করে খবরও নেননি।"
সুষমা জানিয়েছেন, মা তাঁর তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেওয়ার পরেই পরিবারটি শিশুটিকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্তান প্রসবের পর বাবা তাঁর স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য ফোনও করেননি।
তিনি বলেন, "শিশুটির পরিবার তাকে পরিত্যাগ করেছে। একজন ডাক্তার, একজন মা, একজন মেয়ে এবং একজন মহিলা হিসেবে, আমি এটা নিয়ে খুবই হতাশ। মানুষের মানসিকতার অবস্থা এই- ভারতের একজন মহিলা রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও। আমাদের কাছে সুনিতা উইলিয়ামসের মতো মহিলা আছেন যারা নয় মাসেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। এই শিশুকন্যাটিও নয় মাসের যাত্রা সম্পন্ন করেছে এবং সেও অসীম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে।"
সুষমার করুণার আবেদনের ভিডিওটি সামনে আসার সঙ্গে সঙ্গে নানা ব্যবহারকারীরা শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। অনেকে শিশুটিকে প্রাপ্য ভালোবাসা প্রদানের আবেদনও করেছেন। পরিবারের এই কর্মকাণ্ডে বেশ কয়েকজন ব্যবহারকারী ক্ষুব্ধ হয়েছিলেন, আবার অনেকে ভারতে উন্নত অনাথ আশ্রম ব্যবস্থার জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন।
এর পরে আরও একটি ভিডিও শেয়ার করেছেন সুষমা। সেখানে তিনি আশার আলো দেখিয়েছেন। তিনি জানান, শিশুটিকে দত্তক নিতে ইচ্ছুক হাজার হাজার লোকের কাছ থেকে ফোন এবং বার্তা পাওয়ার পর, তিনি নবজাতকের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। তাদের মেয়ের প্রতি জনসাধারণের সমর্থন এবং ভালোবাসায় অভিভূত। পরিবার অবশেষে তাদের ভুল বুঝতে পেরেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?