শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে কাঁপছে পাকিস্তান, অতীত থেকে শিক্ষা নিয়ে সীমান্তে কী এমন করল পাক সেনা?

RD | ২৯ এপ্রিল ২০২৫ ১৯ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মুখে বড় বড় বুলি আওরালেও ২০১৯ সালের সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে করলেই ভয়ে কাঁপুনি ধরে পাকিস্তানের। সেই পরিস্থিতি এড়াতে তাই আগেভাগেই সতর্ক পাক প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় সেনার গতিবিধি নির্ধারণে তাই নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক পদক্ষেপ করল ইসলামাবাদ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাক সীমান্তের সিয়ালকোট সেক্টরে নিজেদের ব়্যাডার সিস্টেমকে সরিয়ে এনেছে পাকিস্তানি সেনা। ওই এলাকায় ভারতীয় যুদ্ধবিমানের আনাগোনা বাড়ছে কিনা তা টের পেতেই এই আগাম সর্তকতা। পাশাপাশি, মজুত করা হয়েছে একাধিক বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামও। 

সম্প্রতি, পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৫৮ কিলোমিটার দূরে চোর ক্যান্টনমেন্টে একটি টিপিএস-৭৭ রাডার সাইট স্থাপন করেছে। টিপিএস-৭৭ মাল্টি-রোল রাডার (এমআরআর) একটি অত্যন্ত শক্তিশালী রাডার সিস্টেম এবং বিশ্বব্যাপী পরিস্থিতিগত সচেতনতা এবং বিমান চলাচল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।

এদিকে, টানা পঞ্চম দিনেও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে কোনও উস্কানি ছাড়াই পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়েছে। পাল্টা উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা।


বৃহস্পতিবার, পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে শিমলা চুক্তি স্থগিত করতেই বাড়াবাড়ি শুরু করে তাদের সেনাবাহিনী। এই চুক্তি ছিল পাকিস্তানের বাঁধন। যা তাদের মনে করাত, কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত তাদের নাকানিচোবানি খাইয়েছিল। কিন্তু সেই চুক্তিই আপাতত স্থগিত করে ‘শান্তিভঙ্গের’ চেষ্টা চালাচ্ছে পাক-সেনা।

'সামরিক হামলার আসন্ন'
২২শে এপ্রিল 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত বৈসরান এলাকায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা নিরিহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর দায় স্বীকার করে পাকিস্তান-সমর্থিত লস্কর-ই-তৈয়বা (এলইটি) অনুমোদিত গোষ্ঠী 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ)।

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারির সুরে বলেছেন, প্রতিটি জঙ্গি এবং তাদের সমর্থকদের শনাক্ত করে খুঁজে বার করা এবং শাস্তি দেওয়া হবে। এরপর থেকেই ভারতের তরফে পাকিস্তান পাল্টা আক্রমণের বিষয়ে সতর্ক রয়েছে।

পহেলগাঁওতে গত সপ্তাহে, ভারতের রাফায়েল-সহ শক্তিশালী সব যুদ্ধবিমানের মহড়া সেরেছে। এই সামরিক মহড়ার নাম দেওয়া হয় 'আক্রমন'। এছাড়াও গত রবিবার নৌবাহিনী আরব সাগরে নিজেদের শক্তি প্রদর্শন করেছে।  

এই উত্তেজনার মধ্যেই, পাকিস্তান বাহিনীর (পিএএফ) বিমানগুলি করাচি থেকে লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে উত্তরে অবস্থিত সেনা ঘাঁটির উদ্দেশ্যে রওনা হতে দেখা গিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ থেকে এক্স-এ পোস্টে তা দেখাও গিয়েছে। 

সোমবার, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ বলেছিলেন, ভারতের তরফে সামরিক হামলা আসন্ন। বলেছিলেন, "আমরা আমাদের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করেছি। কারণ, এটা (ভারতের হামলা) এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।" 

তাছাড়া, গোয়েন্দা সূত্রগুলি ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে, পাকিস্তানি সেনাবাহিনী পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) জুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী লঞ্চ প্যাড খালি করতে শুরু করেছে এবং জঙ্গিদের সেনাবাহিনীর আশ্রয়স্থল এবং বাঙ্কারে স্থানান্তর করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া