মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৯ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে কোনও ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড আর বৈধ নয়। দিল্লি পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে বিদেশী নাগরিক বলে সন্দেহ করা ব্যক্তিদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে এখন থেকে কেবল ভোটার কার্ড বা পাসপোর্টই গ্রহণ করা হবে।
দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলা অভিযানের সময় দেখা গিয়েছে, বিপুল সংখ্যক অবৈধ বিদেশী নাগরিক, বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গারা, আধার, প্যান এবং রেশন কার্ডের সাহায্যে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, "অনেক অবৈধ অভিবাসীর কাছে আধার, রেশন কার্ড, প্যান কার্ড এমনকি UNHCR (জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার) কর্তৃক জারি করা কার্ডও পাওয়া গিয়েছে। এর ফলে ভারতীয় নাগরিকত্ব সঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তাই, এখন ভোটার কার্ড বা ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।"
দিল্লি পুলিশ সকল জেলার ডিসিপিদের তাঁদের এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না শেষ ব্যক্তিকেও তার দেশে ফেরত পাঠানো হচ্ছে।
এর পাশাপাশি, দিল্লি পুলিশ পাকিস্তান থেকে আগত নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা জোরদার করেছে। জানা গিয়েছে, দিল্লিতে বসবাসকারী প্রায় সাড়ে তিন হাজার পাকিস্তানি নাগরিকের মধ্যে প্রায় ৫২০ জন মুসলিম, যার মধ্যে ৪০০ জনেরও বেশি মানুষ এখন পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন।
পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর, কেন্দ্র পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র চিকিৎসা, কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদী ভিসা (LTV)ধারী নাগরিকদেরই ছাড় দেওয়া হয়েছে। ২৯শে এপ্রিলের পর থেকে চিকিৎসা ভিসাও অবৈধ বলে বিবেচিত হবে। দিল্লি পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলিকে দিল্লিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের তথ্য সংগ্রহ করতে এবং তাঁদের অবিলম্বে দেশ ত্যাগ করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে যে দীর্ঘমেয়াদী ভিসায় থাকা হিন্দু পাকিস্তানি নাগরিকদের ভিসা অক্ষত থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?