বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: শরীরচর্চায় ফাঁকি নেই, মেনে চলেন কড়া ডায়েটেও। এদিকে ওজন মাপতে গেলেই একেক বার একেক রকম দেখাচ্ছে! একবার, দু'বার নয়, সারা দিনে যখনই ওজন মাপছেন কোনও বার এক রকম আসছে না! কেন বলুন তো? আসলে যে আপনি ভুলভাবে ওজন মাপছেন। ওজন মাপার কিছু নিয়ম রয়েছে। আর তাতে ভুল করলে ওজন ভুল দেখাতেই পারে। তাহলে কখন মাপলে আপনার সঠিক ওজন বুঝতে পারবেন, জেনে নিন।
আপনি কখন খাচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, কতটা শারীরিক পরিশ্রম করছেন, তার উপর নির্ভর করে আপনার ওজন। তাই দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ওজন হওয়াটা স্বাভাবিক। যেমন ধরুন, সকালবেলা ঘুম থেকে উঠে যে রকম ওজন আসবে, বিকেলের দিকে তেমন মাপ পাবেন না।
বিশেষজ্ঞদের মতে, যখন তখন ওজন মাপার যন্ত্রের ওপর দাঁড়ালেই হবে না। আগের রাতের খাওয়ার পর অনেকটা সময় পার হয়ে যাওয়ায় সকালে বাড়তি ওজন আসে না। তাই সাধারণত সকালে শৌচকর্ম করার পর খালি পেটে ওজন নিলে সবচেয়ে ঠিকঠাক আসে। খুব হালকা কিছু খেলে অবশ্য খুব বেশি ওজনের মাপের হেরফের হয় না।
এছাড়াও মহিলারা পিরিয়ডের সময় ওজন মাপা এড়িয়ে চলুন। পুষ্টিবিদদের মতে, ঋতুস্রাবের সময় ওজন পরীক্ষা করা ঠিক নয়। এই সময়ে শরীরে বেশ কিছু হরমোনের পরিবর্তন হয়। সাময়িকভাবে কয়েক কেজি পর্যন্ত ওজন বেড়ে যায়। ফলে ওই সময়ে মাপলে প্রকৃত ওজন পাওয়া যায় না।
এছাড়াও ব্যায়ামের পর আমাদের পেশি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য জল ধরে রাখে। ফল ওজন সাময়িকভাবে বেড়ে যায়। তাই ব্যায়াম শেষ করেই ওজন মাপা উচিত নয়। আবার কোথাও ঘুরতে গেলে অনেক সময় স্বাভাবিক খাদ্যাভ্যাস মেনে চলা সম্ভব হয় না। ফলে অনেকেরই ওজন বেড়ে যায়। সেক্ষেত্রে স্বাভাবিক রুটিনে ফিরে কয়েক দিন পর ওজন মাপুন।
বিশেষজ্ঞদের একাংশের মত, সপ্তাহে একদিন করে একই সময় ওজন মাপা উচিত। সঙ্গে ওজন মাপার মেশিনও ভাল মানের থাকতে হবে। আবার প্রতিদিন ওজন মাপা নিয়েও মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করে, রোজ ওজন মাপার প্রয়োজন নেই। প্রতি মাসে এক বার করে ওজন মাপাই শ্রেয়। খুব ইচ্ছে হলে সপ্তাহে এক বার ওজন মাপতে পারেন। তবে প্রতিদিন ওজন মাপলে সহজে ওজন বাড়ে না বলেও মত অনেকের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?