মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৯ এপ্রিল ২০২৫ ১৭ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করেছিলেন যে গত ৩০ বছর ধরে নানা জঙ্গি সংগঠনকে সহায়তা করে আসছে। আমেরিকা-সহ পশ্চিমের বিভিন্ন দেশের জন্য তারা এই 'নোংরা' কাজ করে আসছে। সেই রেশ টেনেই পাকিস্তানকে রাষ্টপুঞ্জে তুলোধোনা করল ভারত। এমনকি তোপ দাগা হল 'দুর্বৃত্ত রাষ্ট্র' হিসেবেও।
সোমবার রাষ্ট্রপুঞ্জে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল আসিফের বক্তব্য নিয়ে বলেন, স্বীকারোক্তিটি অবাক করার মতো নয় এবং এটি পাকিস্তানকে একটি 'দুর্বৃত্ত রাষ্ট্র' হিসাবে প্রকাশ করেছে যারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে ইন্ধন দিচ্ছে।
যোজনা বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে একটি বিশেষ প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে প্রচার এবং ভিত্তিহীন অভিযোগ করার জন্য এই ফোরামের অপব্যবহার এবং অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র বিশ্ব পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থায়নের পাকিস্তানের ইতিহাস স্বীকার করতে শুনেছে।" তিনি আরও বলেন, "এই প্রকাশ্য স্বীকারোক্তি কাউকে অবাক করে না এবং পাকিস্তানকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে ইন্ধন জোগাড়কারী এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে প্রকাশ করে। বিশ্ব আর চোখ বন্ধ করে থাকতে পারে না।"
ভিকটিমস অফ টেররিজম অ্যাসোসিয়েশনস নেটওয়ার্কের উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, "২০০৮ সালে ২৬/১১ সালের ভয়াবহ মুম্বই হামলার পর পহেলগাঁও সন্ত্রাসী হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। কয়েক দশক ধরে সীমান্তে সন্ত্রাসবাদের শিকার হওয়ার পর, ভারত সম্পূর্ণরূপে বোঝে যে এই ধরনের কর্মকাণ্ডের ফলে ভুক্তঙোগীদের পরিবার এবং সমাজের উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে।"
তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের প্রধান ও সরকার যে দৃঢ়, দ্ব্যর্থহীন সমর্থন এবং সংহতি দেখিয়েছে, ভারত তারও প্রশংসা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?