মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ এপ্রিল ২০২৫ ১৬ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের ঘটনার পর নিরাপত্তার কারণে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং ৪৮টি রিসর্ট বন্ধ করে দিল জম্মু ও কাশ্মীর সরকার। জানা গিয়েছে, কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার পর নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুধপথরি (বুডগাম) ও ভেরিনাগ (অনন্তনাগ) সহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন এলাকা পর্যটকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের আয়ের অন্যতম বড় উৎস পর্যটন শিল্প। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর তা বর্তমানে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে। বহু পর্যটক ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছেন। অনেকের যাওয়ার কথা থাকলেও তাঁরা যাওয়া বাতিল করছেন। এক সপ্তাহ আগেও পহেলগাঁও যেখানে ভিড়ে ঠাসা ছিল আচমকা সেই সংখ্যাটা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই ঘটনায় বড়সড় প্রভাব পড়বে তাদের জীবন ও জীবিকার ওপর। ইতিমধ্যেই, পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। সোমবার বিধানসভায় পহেলগাঁওয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কাশ্মীরের মানুষ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একসঙ্গে রাস্তায় নেমেছে। এমন ঘটনা গত দুই দশকের মধ্যে এই প্রথম। কাঠুয়া থেকে কুপওয়ারা—কাশ্মীরের এমন কোনও শহর বা গ্রাম নেই, যেখানে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হয়নি’।
তবে এই ঘটনাকে কোনও রকম রাজনৈতিক হাতিয়ার করে তোলার বিরুদ্ধে সেকথাও জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পহেলগাঁওয়ের ঘটনায় কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী শেষ সীমান্ত পর্যন্ত সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেবে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?