শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ এপ্রিল ২০২৫ ০১ : ৩১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ঘন, কালো অন্ধকার। একসঙ্গে লোডশেডিং একটি নয়, তিন তিনটি দেশে। সোমবার আচমকাই কারেন্ট চলে যায় স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ অংশে। যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাফিক লাইট, এয়ারপোর্টের আলো। ব্যাহত হয় ট্রেন এবং মেট্রো চলাচলও।
স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে সোমবার স্পেন এবং পর্তুগালের বিশাল অংশ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। সমস্যার সমাধান করতে এবং বিদ্যুৎ সরবরাহ ফিরে পেতে তারা বিভিন্ন জ্বালানি কোম্পানিগুলির সঙ্গে কাজ করছে। পর্তুগালের গ্রিড অপারেটর রেডস এনার্জেটিকাস ন্যাসিওনাইস জানিয়েছে সোমবার ভোরে পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা বলেছে, ‘কেন এমন হল তা বিশ্লেষণ করা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য সব শক্তি প্রয়োগ করা হচ্ছে।’ এটিকে ‘একটি বৃহত্তর ইউরোপীয় সমস্যা’ বলেও অভিহিত করেছে তারা।
স্প্যানিশ রেডিও স্টেশনগুলি জানিয়েছে মাদ্রিদের ভূগর্ভস্থ অংশের কিছু অংশ খালি করা হচ্ছে। ক্যাডার সের রেডিও স্টেশন জানিয়েছে ট্র্যাফিক লাইট কাজ করা বন্ধ করে দেওয়ায় মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে যানজট দেখা দিয়েছে।
এদিকে, পর্তুগিজ পুলিশ সূত্রে খবর সারা দেশে ট্র্যাফিক লাইট প্রভাবিত হয়েছে। লিসবন এবং পোর্তোতে মেট্রো এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পর্তুগাল পুলিশ জনগণকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে। ট্র্যাফিক লাইট বিকল হওয়ার দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ধীর গতিতে গাড়ি চালানোর কথাও বলা হয়েছে।
জানা গেছে, লিসবনের হাম্বার্তো ডেলগাডো বিমানবন্দরের কয়েকশো মানুষ অন্ধকারে লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের জন্য এয়ার কন্ডিশনিং বা জল সরবরাহের ব্যবস্থাও ছিল না। দোকানেও কেবল নগদ টাকাই নিচ্ছিল।
স্প্যানিশ ট্রেন অপারেটর রেনফে জানায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বহু ট্রেন বাতিল করা হয়। ই–রেডেস, যারা পর্তুগালের মূল ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহ করে, একটি বিবৃতিতে বলেছে যে তারা সংযোগ পুনঃস্থাপনের জন্য কাজ করছে। তবে কেন এমন হল তা এখনও জানা যায়নি।
এটা ঘটনা এই সমস্যার জেরে বিদ্যুৎবিহীন হয়ে যায় মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। দেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়।
কারেন্ট না থাকায় বিপাকে পড়েছে মাদ্রিদের লা পাজ হাসপাতাল, পর্তুগালের একাধিক চিকিৎসাকেন্দ্রও। জানা গেছে, বেলজিয়ামেও বেশ কয়েকটি এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু কেন এমন হল তা স্পষ্ট নয়।
পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে স্পেন সরকার। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ফোনের লাইনে অতিরিক্ত চাপ এড়াতে জরুরি পরিস্থিতি ছাড়া নাগরিকদের আপৎকালীন ১১২ নম্বরে ফোন না করার জন্য অনুরোধ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে স্পেনের দু’টি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এন্ডেসা এবং ইবারড্রোলা। অন্য দিকে, পর্তুগালের জাতীয় বিদ্যুৎ কোম্পানি আরইএন (রেন) জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের দক্ষিণ–পশ্চিমে অবস্থিত অ্যালারিক পর্বতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেরপিগনান এবং পূর্ব নারবোনের মধ্যেকার একটি হাই–ভোল্টেজ বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্ভবত তার জেরেই এই বিপত্তি। যদিও সাইবার হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?