মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৮ এপ্রিল ২০২৫ ২৩ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল মেরিন বিমান কিনতে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। সোমবার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, ভারত ফ্রান্স থেকে ২২টি একক আসনের বিমান এবং ৪টি দুই আসনবিশিষ্ট বিমান কিনবে। এই বিমানগুলি পারমাণবিক বোমা নিক্ষেপ ক্ষমতাসম্পন্ন হবে। রিপোর্ট অনুসারে, ফ্রান্সের সঙ্গে এই চুক্তির মূল্য প্রায় ৬৩ হাজার কোটি টাকা। অস্ত্র কেনার ক্ষেত্রে এটি ফ্রান্সের সঙ্গে ভারতের এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি।
পহেলগামে জঙ্গি হামলার পর ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে এই বিমানগুলি কেনার অনুমোদন দেওয়া হয়।
ভারত আইএনএস বিক্রান্তে রাফাল মেরিন বিমান মোতায়েন করবে। নির্মাসংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন ভারতের চাহিদা অনুযায়ী এই বিমানগুলিতে বেশ কিছু পরিবর্তন করেছে। বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে জাহাজ-বিধ্বংসী আঘাত হানার ক্ষমতা, পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা এবং ১০ ঘণ্টা পর্যন্ত ফ্লাইট ডেটা রেকর্ড করার ক্ষমতা। এছাড়াও, সংস্থাটি ভারতকে বিমানের জন্য অস্ত্র ব্যবস্থা, খুচরা যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে।
সূত্রের খবর, এই বিমানগুলির সরবরাহ ২০২৮-২৯ সালে শুরু হবে এবং ২০৩১-৩২ সালের মধ্যে সমস্ত বিমান ভারতে পৌঁছে যাবে। রাফালে মেরিন বিমানের বৈশিষ্ট্যগুলি ভারতীয় বিমান বাহিনীর (IAF) রাফালে বিমানের তুলনায় আরও উন্নত।
রাফালে এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌ-যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে শুধুমাত্র ফরাসি নৌবাহিনীর কাছেই এই বিমানটি রয়েছে।
এটি সাফরান গ্রুপের রিইনফোর্সড ল্যান্ডিং গিয়ার দিয়ে সজ্জিত- যা বিমানের জন্য সেরাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। এতে ভাঁজ করা ডানা এবং কঠোর পরিস্থিতি, ডেক ল্যান্ডিং এবং টেলহুক সহ্য করার জন্য একটি রিইনফোর্সড আন্ডারক্যারেজও রয়েছে।
নৌবাহিনীর নতুন অস্ত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে মোতায়েন করা হবে, যা ভারত মহাসাগরে সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং হুমকি মোকাবিলা করবে। পুরনো মিগ-২৯-এর পরিবর্তে নৌবহরের এর স্থলাভিষেক হবে।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি ডিসেম্বরে বলেছিলেন, "আমরা যেকোনো চ্যালঞ্জের মোকাবিলা করার জন্য আমাদের কৌশল পরিবর্তন করছি। সকল প্রতিবেশীর হুমকি মোকাবিলায় আমরা প্রস্তুত।"
ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান পরিচালনা করছে। নৌবাহিনীতে এই ধরণের বিমানের অন্তর্ভুক্তির ফলে ভারতীয় বায়ুসেনা ক্ষমতা বৃদ্ধি পাবে। যার মধ্যে রয়েছে 'বাডি-বাডি' বিমান জ্বালানি ব্যবস্থার ব্যবহার। অর্থাৎ, একটি জ্বালানি পড দিয়ে সজ্জিত একটি জেটকে অন্য জেটের জ্বালানি ট্যাঙ্কার হিসেবে কাজ করানো যাবে। যা যুদ্ধবিমানগুলিকে দীর্ঘক্ষণ আকাশে থাকতে সাহায্য করে।
নৌবাহিনী ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দ্বারা তৈরি পঞ্চম প্রজন্মের দেশীয় যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?