মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

RD | ২৮ এপ্রিল ২০২৫ ২২ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অবাক কাণ্ড। উত্তরপ্রদেশে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা। স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতেই তাঁর এই পদক্ষেপ বলে দাবি করেছেন ইন্দ্রাবতী। তবে, এখানেই শেষ নয়। থানা-পুলিশ শেষে নাতির সঙ্গে বসেই বয়স্ক স্বামী ও সন্তানদের হত্যার তোড়জোড় করেছিলেন মহিলা। শেষপর্যন্ত স্ত্রীকে ইন্দ্রাবতীকে হারিয়ে তাঁর পারলৌকিক ক্রিয়ায় প্রস্তুতি নিয়েছেন আগের পক্ষের স্বামী।

ইন্দ্রাবতীর, চার সন্তান। দুই ছেলে এবং দুই মেয়ে। সেই মহিলা নিজের পুরো পরিবার ত্যাগ করে নাতি আজাদকে বিয়ে করলেন। তাঁদের বিয়ে হয় গোবিন্দ সাহেব মন্দিরে। সেখানেই সিঁদুরদান, সাতপাক ঘুরে ঠাকুমা-নাতি স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হন। এরপরই তাঁরা গ্রাম থেকে উধাও হয়ে যান।

জানা যায়, আম্বেদকরনগরে থাকতেন নবদম্পতি। ইন্দ্রাবতী এবং আজাদ, সম্পর্কের ঠাকুমা-নাতি হলেও, তাঁরা বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক বন্ধনে ছিলেন। তাঁদের মধ্যে ঘন ঘন দেখা হত। কিন্তু, কেউ কখনও তাঁদের প্রেমকে সন্দেহের চোখে দেখেনি।

পালিয়ে যাওয়ার চার দিন আগে, ইন্দ্রাবতীর স্বামী চন্দ্রশেখর অবশ্য তাঁদের গোপনে কথা বলতে দেখেন। তখন তাঁর সন্দেহ হয়। তাঁদের সম্পর্কের কথা জানতে পারে চন্দ্রশেখর, তার বিরোধিতা করেন। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি করানোর চেষ্টা করেন বৃদ্ধ। কিন্তু, ইন্দ্রাবতী এবং তাঁর প্রেমিক নাতি কোনও কথা শুনতেই রাজি ছিলেন না।  

উপায় না দেখে চন্দ্রশেখর বিষয়টি সমাধানের জন্য পুলিশের দ্বারস্থ হন। তবে, পুলিশ অভিযোগ দায়ের করতে চায়নি, কারণ ইন্দ্রাবতী এবং আজাদ উভয়ই প্রাপ্তবয়স্ক ছিলেন এবং তাঁদের সঙ্গী বেছে নেওয়ার অধিকার ছিল।

জানা যায়, ইন্দ্রাবতী তাঁর বর্তমান স্বামী আজাদের সঙ্গে ষড়যন্ত্র করে আগের স্বামী চন্দ্রশেখর ও সন্তানদের বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিলেন।  

চন্দ্রশেখর জানিয়েছেন যে, ইন্দ্রাবতী তাঁর দ্বিতীয় স্ত্রী। তিনি ঘন ঘন কাজের জন্য বাড়ি থেকে দূরে যাতায়াতের ফলে ইন্দ্রাবতী এবং আজাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।

ইন্দ্রাবতীর বিশ্বাসঘাতকতায় বিধ্বস্ত, চন্দ্রশেখর নিজের স্ত্রীকে মৃত ঘোষণা করতে তেরাহভি (কারো মৃত্যুর ১৩ তম দিনে করা একটি হিন্দু পারলৌকিক ক্রিয়া) করার সিদ্ধান্ত নিয়েছেন।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া