মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জামিয়া মিলিয়া ইসলামিয়ায় কাশ্মীরি পড়ুয়াকে লাঞ্ছনা, পহেলগাঁও হামলার জের?

RD | ২৮ এপ্রিল ২০২৫ ২০ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্নাতকোত্তরের দ্বিতীয়বর্ষের ছাত্রীর লাঞ্ছনা ঘিরে উত্তাল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্য়ালয়। রবিবার রাতের এই ঘটনায় আটক করা হয়েছে এক মেসকর্মীকে। ছাত্র সংসদের তরফে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্য়ালয় প্রাঙ্গনের নিরাপত্তা ত্রুটির কথা তুলে ধরা হয়েছে। ছাত্র সংসদের শাসক দল এআইএসএ-এর দাবি, এই ঘটনার সঙ্গে পহেলগাঁও হামলার যোগ রয়েছে। তবে, ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধের জের বলেই মনে করছে পুলিশ।

সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে যে, ২৭ এপ্রিল রাত সাড়ে নয়টা নাগাদ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আবিদ নামে একজন ২২ বছর বয়সী মেস কর্মী ২৪ বছর বয়সী এমএ ক্লাসের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে লাঞ্ছিনা করে। যা জানাজানি হলে উত্তেজনা ছড়ায়। এরপর অভিযুক্ত মেস কর্মীকে আটক করা হয়েছে। 

এক পুলিশ আধিকারিক বলেছেন, "অভিযুক্তকে ঘটনার দিন রাতেই আটক করা হয়েছে। নির্য়াতিতা এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি, তবে আজই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে আশা করা হচ্ছে।" 

একটি দল ছাত্র গোষ্ঠীর মতে, ক্যাম্পাসের ৮ নম্বর গেটের বাইরে এই হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

জামিয়ার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) এই হামলার নিন্দা জানিয়েছে এবং বিষয়টিকে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি বলে দাবি করেছে। তারা অভিযোগ করেছে যে, ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর কাশ্মীরি পড়ুয়াদের উপর চলমান হয়রানির সঙ্গে এই ঘটনাটির যোগসূত্র রয়েছে। যদিও পুলিশ এটিকে একটি বিচ্ছিন্ন ব্যক্তিগত বিরোধ বলে দাবি করেছে।

 

এআইএসএ বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তা কর্মীদের সমালোচনা করেছে। দাবি করেছে যে, তারা ঘটনার সময় চুপচাপ পাশে দাঁড়িয়েছিল এবং অভিযুক্তদের ক্যাম্পাসে ফের প্রবেশ করতে দিয়েছিল। সামরিক সুরক্ষা সত্ত্বেও শ্ববিদ্যালয়টি বারবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এআইএসএ-র। সংগঠনের তরফে স্বচ্ছ তদন্ত, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অভিযুক্ত নিরাপত্তা কর্মীদের জবাবদিহির দাবি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের সহায়তা, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য একটি নিবেদিতপ্রাণ দল গঠন করেছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরানে সংঘটিত সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি ছিল এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি, যেখানে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স জওয়ান নিহত হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া