মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৮ এপ্রিল ২০২৫ ১৯ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণের অভিযোগে জেলবন্দি তরুণ। এবার সেই কারাগারেই নির্যাতিতাকে বিয়ে করলেন অভিযুক্ত। বিয়ে উপলক্ষে আলোয় সেজে উঠেছিল কারাগার। জেল চত্বরেই বেজে উঠেছিল সানাইয়ের সুর। ধর্ষণে অভিযুক্ত তরুণ ও নির্যাতিতার বিয়েতে জমিয়ে খাওয়াদাওয়াও করলেন সকলে। তাঁদের বিয়ের আসরে উপস্থিত ছিলেন পরিবার, পরিজন, পুলিশ আধিকারিক, জেল কর্তৃপক্ষও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গাঞ্জাম জেলায়। পুলিশ জানিয়েছে, পাত্র ও পাত্রী পূর্বপরিচিত ছিল। তাঁদের বিয়ে হওয়ার কথাও ছিল। সেই সময় গুজরাটের সুরাটে কাজ করতেন তরুণ। কিন্তু পারিবারিক অশান্তির জেরে ২৬ বছরের তরুণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়েছিলেন ২২ বছরের তরুণী। থানায় তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। গত বছর নভেম্বর মাস থেকে জেলবন্দি ওই তরুণ।
কয়েক মাস পরেই তরুণকেই বিয়ে করতে রাজি হন তরুণী। জেল কর্তৃপক্ষকে আর্জি জানানোর পর, সেই চত্বরেই বিয়ের অনুমতি পাওয়া যায়। অবশেষে জেলের মধ্যে নির্যাতিতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধর্ষণে অভিযুক্ত তরুণ।
পুলিশ আরও জানিয়েছে, বিয়ের সমস্ত সাজসজ্জা, তরুণের বিয়ের পোশাক, খাবারের আয়োজন নবদম্পতির পরিবারের তরফেই করা হয়েছিল। বিয়ের পরেই জেলের ভিতরে ঢুকে যান তরুণ। অন্যদিকে পরিবারের সঙ্গে বাড়ি ফেরেন তরুণী। তাঁদের আশা, শীঘ্রই জেল থেকে ছাড়া পাবেন তরুণ। তারপরেই একসঙ্গে সংসার শুরু করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?