মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৮ এপ্রিল ২০২৫ ১৮ : ৪১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ জারি রয়েছে। উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচারের অভিযোগে ভারত, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধের তালিকায় রয়েছে দ্য ডন-ও। এই ১৬ পাক ইউটিউব চ্যানেলের সাবস্ত্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লক্ষ বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ তালিকায় রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলগুলিও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা অন্যান্য হ্যান্ডেলগুলির মধ্যে রয়েছে, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা।
সরকারের সূত্র মোতাবেক, এই ইউটিউব চ্যানেলগুলি ভারত এবং ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তুর মিথ্যা এবং বিভ্রান্তিকর বর্ণনা প্রচার করছে। পহেলগাঁও ট্র্যাজেডির পর যখন দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন দিল্লির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যবাহী।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে, যদি কেউ এই চ্যানেলগুলিতে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাদের নিম্নলিখিত বার্তাটি দ্বারা স্বাগত জানানো হবে: "জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের আদেশের কারণে এই কনটেন্টটি বর্তমানে এই দেশে অনুপলব্ধ। সরকারি অপসারণের অনুরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, দয়া করে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।"
কেন্দ্রীয় সরকার বিবিসিকে একটি শিরোনামের জন্য সতর্ক করেছে যেখানে লেখা ছিল, "কাশ্মীরে পর্যটকদের উপর মারাত্মক হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে।" বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ করেছেন যে শিরোনামটি যেন "ভারত পর্যটকদের হত্যা করেছে।" সূত্র জানিয়েছে, বিদেশ মন্ত্রকের বহিরাগত প্রচার বিভাগ জানিয়েছে যে- সন্ত্রাসবাদী হামলার বিষয়ে তাদের প্রতিবেদন সম্পর্কে ভারতে বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে দেশের "তীব্র অনুভূতি"র কথা জানানো হয়েছে। সন্ত্রাসবাদের জঙ্গি হিসাবে উল্লেখ করে বিবিসিতে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, সরকার বিবিসির প্রতিবেদন পর্যবেক্ষণ করবে।
গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে নিহত হন ২৬ জন। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি।
পাল্টা পাকিস্তানের তরফেও ভারতের সঙ্গে সব বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে। তাদের আকাশসীমা ব্যাবহার এ দেশের বিমান সংস্থাগুলির জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।"
পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন যে, গত ২২শে এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এবং এর নেপথ্যে যারা জড়িত তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারে না। তিনি বলেছেন যে, ভারত প্রতিটি জঙ্গি এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?