মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারত-পাকিস্তান ব্যবস্যা বন্ধ, এ দেশে কোন কোন জিনিসের দাম বাড়ার আশঙ্কা?

RD | ২৭ এপ্রিল ২০২৫ ২১ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত, পাকিস্তানকে শিক্ষা দিতে কঠোর পদক্ষেপ করেছে। নয়াদিল্লি, ইসলামাবাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের মধ্যে প্রধান বাণিজ্য রুট আটারি এবং ওয়াঘা সীমান্ত। পড়শি দেশের সঙ্গে বাণিজ্য বন্ধের ফলে ভারতে কিছু জিনিসের দাম বাড়তে পারে। আসুন দেখে নেওয়া যাক কোন জিনিসগুলি ব্যয়বহুল হতে পারে...

ড্রাই ফ্রুটস
ভারত, পাকিস্তান থেকে প্রচুর শুকনো ফল বা ড্রাই ফ্রুটস আমদানি করে। ব্যবসা বন্ধ হয়ে গেলে- বাদাম, পেস্তা এবং আখরোঠের মতো শুকনো ফল ব্যয়বহুল হয়ে উঠতে পারে। তবে ভারত অন্যান্য দেশ থেকেও এগুলি আমদানি করে, তাই এর প্রভাব ব্যাপকহারে হবে বলে মনে হয় না।

সন্ধক লবণ 
ভারত পাকিস্তান থেকে সন্ধক লবণ কেনে। এই লবণ বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু ধর্মালম্বীদের উপবাস এবং ধর্মীয় নানা কাজের সময় ব্যবহৃত হয়। পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে ভারতে এই লবণ ব্যয়বহুল হয়ে যেতে পারে।

অপটিক্যাল লেন্স
এগুলি চশমায় ব্যবহৃত হয়। ভারত পাকিস্তান থেকে অপটিক্যাল লেন্স আমদানি করে। যদি বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে কিছু সময়ের জন্য এগুলির দাম বাড়তে পারে।

অন্যান্য আমদানিকৃত পণ্য
ভারত পাকিস্তান থেকে সিমেন্ট, পাথর, চুন, তুলা, ইস্পাত, জৈব রাসায়নিক, ধাতব যৌগ এবং চামড়াজাত পণ্যও আমদানি করে।

পাকিস্তান আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে-
বাণিজ্য বন্ধ হলে ভারতের চেয়ে পাকিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই দুর্বল। ভারত, পাকিস্তানে জৈব রাসায়নিক, ওষুধ, প্লাস্টিক পণ্য, তুলা, ফল, শাকসবজি, চা, কফি, মশলা, চিনি, তৈলবীজ, দুগ্ধজাত পণ্য এবং পশুখাদ্যের মতো অনেক কিছু রপ্তানি করে। ফলে পড়শি দেশে এইসব জিনিসের ঘাটতি পড়বে, চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম বাড়তে পারে। যা নিয়ে রীতিমত হিমশিম অবস্থা ইসলামাবাদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া