বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৭ এপ্রিল ২০২৫ ২০ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সকালে উঠে এখন আর বাচ্চারা মনে মনে সারাদিন ভাল হয়ে চলার কথা বলে না। অন্তত এমনই অভিযোগ করেন বহু বাবা মা। কিন্তু সকালে উঠে সন্তানকে নিয়মানুবর্তিতার পাঠ পড়ানোর দায়িত্ব কি প্রত্যেক বাবা মা পালন করেন? সন্তানের জীবনে কিছু ভাল অভ্যাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। বাবা-মায়ের উচিত ছোটবেলা থেকেই এই অভ্যাসগুলো তাদের সন্তানদের মধ্যে গড়ে তোলা। রোজ সকালে উঠে এমন কিছু কাজ করতে শেখানো যা তাঁদের সারাজীবন মনে থাকবে।
১. নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা: প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা শরীরের প্রাকৃতিক ঘড়িকে বা সারকাডিয়ান চক্রকে ঠিক রাখে। এর ফলে ঘুমের অভাবজনিত ক্লান্তি কমে, মনোযোগ বাড়ে এবং শরীর সুস্থ থাকে। বাবা-মায়ের উচিত সন্তানদের একটি রুটিন তৈরি করতে সাহায্য করা এবং সেই অনুযায়ী ঘুম থেকে ওঠার অভ্যাস করানো। ছুটির দিনে সামান্য ছাড় দেওয়া যেতে পারে, তবে যেন তা নিয়মিত না হয়।
২. ঘুম থেকে উঠেই বিছানা গোছানো: ঘুম থেকে ওঠার পর নিজের বিছানা গুছিয়ে রাখা একটি ছোট কাজ হলেও, এটি শিশুদের মধ্যে দায়িত্ববোধ এবং পরিপাটি থাকার অভ্যাস তৈরি করে। এতে দিনের শুরুটা সুশৃঙ্খল হয় এবং নিয়মানুবর্তিতার পাঠ দেয়।
৩. মুখ ধোয়া ও দাঁত ব্রাশ করা: ঘুম থেকে উঠে মুখ ধোয়া এবং দাঁত ব্রাশ করা স্বাস্থ্যকর জীবনের প্রাথমিক পদক্ষেপ। এটি মুখ ও দাঁতের জীবাণু দূর করে। অনেক শিশুই এখন ঘুম থেকে উঠেই মোবাইল তুলে নেয় হাতে। মোবাইলের বদলে সন্তানের হাতে খবরের কাগজ তুলে দিন। এতে পড়ার অভ্যাস তৈরি হবে। পড়ার বইয়ের বাইরেও জগতকে জানতে পারবে সন্তান।
৪. শরীরচর্চা করা: সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ হালকা ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ করা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, মনকে সতেজ করে। এই কাজ যোগাভ্যাস, হালকা দৌড়ানো, লাফানো বা অন্য কোনও খেলার মাধ্যমেও হতে পারে।
৫. স্বাস্থ্যকর জলখাবার গ্রহণ করা: সকালের জলখাবার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এটি শিশুদের শরীরে দিনের শুরুতে প্রয়োজনীয় শক্তি যোগায় এবং তাদের মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সন্তানদের জন্য পুষ্টিকর জলখাবারের ব্যবস্থা করুন এবং তাদের সেই খাবার খাওয়ার অভ্যাস করান। সকালের পাতে ফাস্ট ফুড বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?