শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মহা ফাঁপড়ে ইসলামাবাদ, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণায় পাকিস্তানে ওষুধ সঙ্কটের আশঙ্কা, তড়িঘড়ি বৈঠকে প্রশাসন

RD | ২৭ এপ্রিল ২০২৫ ২০ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: একেই বলে নিজের বাঁশ নিজে নেওয়া। ভারতের সঙ্গে সবধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে ইসলামাবাদ। এতেই বড় বিপদে পাকিস্তান। পড়শি দেশে ওষুধ নিয়ে ঘোর সঙ্কটের আশঙ্কা। নানা ধরনের ওষুধ ও তার কাঁচামালের জন্য় ভারতের উপর নির্ভরশীল পাকিস্তান। কিন্তু বাণিজ্যিক সম্পর্ক বন্দের ঘোষণায় সেসব আর এ দেশে থেকে পাকিস্তানে যাবে না। ফলে ওষুধ না পেয়ে প্রাণ-সংশয়ের জোগাড় বহু পাক নাগরিকের। এবার কী হবে?  সঙ্কটের আঁচ করেই তাই দেশের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন পাক প্রশানের কর্তারা। 

পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটি (ডিআরএপি) নিশ্চিত করেছে যে ওষুধ খাতে নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না থাকলেও, জরুরি পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর রয়েছে। এই সংস্থা জানিয়েছে যে, ইসলামাবাদ সক্রিয়ভাবে বিকল্প উপায়গুলি খুঁজছে।

ডিআরএপি-এর একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন যে, "২০১৯ সালের সঙ্কটের পর, আমরা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। আমরা এখন আমাদের ওষুধের চাহিদা মেটাতে সক্রিয়ভাবে বিকল্প উপায়গুলি খুঁজছি।|"

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় ইসলামাবাদের ওষুধ শিল্প কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে?
এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, ২০১৯ সালের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর- ভারত পাকিস্তান থেকে আমদানির উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। প্রতিশোধ হিসেবে, পাকিস্তান ২০১৯ সালের অগস্টের মধ্যে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয়। তারপর থেকে, মূলত ওষুধের মতো মানবিক রপ্তানি-সহ বাণিজ্য কেবল মাঝেমধ্যেই হয়েছে।

আসলে পাকিস্তানের ওষুধের বাজার পুরোপুরি ভারত নির্ভরশীল। বিভিন্ন ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জামের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ এ দেশ থেকে পাকিস্তানে যায়। যার মধ্যে রয়েছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং বিভিন্ন উন্নত থেরাপিউটিক পণ্য। তবে, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধের ঘোষণা সত্ত্বেও, পাক স্বাস্থ্যমন্ত্রক এখনও ওষুধ আমদানির অবস্থা নিয়ে স্পষ্ট করে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাক জাতীয় স্বাস্থ্যসেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় মন্ত্রকের-এর এক শীর্ষ আধিকারিক 'জিও নিউজ'কে বলেছেন, "পাকিস্তান তার ওষুধের কাঁচামালের প্রায় ৩০-৪০ শতাংশ ভারত থেকে আমদানি করে। আমরা ভারত থেকে তৈরি পণ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যান্সার-রোধী থেরাপি, জৈবিক পণ্য, ভ্যাকসিন, বিশেষ করে জলাতঙ্ক-বিরোধী টিকা এবং সাপের বিষ আমদানি করি।" 

জিও নিউজের প্রতিবেদনে লেখা হয়েছে, সরবরাহ শৃঙ্খল ব্যাঘাতের ফলে ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিতে পারে। ফলে কালোবাজারির আশঙ্কা রয়েছে। আফগানিস্তান, ইরান, দুবাই এবং এমনকি পূর্ব সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনথিভুক্ত এবং অননুমোদিত ওষুধের পাচারের ঘটনা ঘটতে পারে।

ওষুধ সঙ্কট উদ্বেগের পরিপ্রেক্ষিতে, ওষুধ শিল্পের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ইসলামাবাদে গিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির আবেদন জানায়। পিপিএমএ প্রতিনিধিদল স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এর সঙ্গেও যোগাযোগ করে। পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান তৌকির-উল-হক বলেছেন, "বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার বিষয়ে আলোচনা করার জন্য আমরা বাণিজ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমরা তাদের ওষুধ শিল্পকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি, কারণ অনেক জীবন রক্ষাকারী পণ্য রয়েছে যার কাঁচামাল একচেটিয়াভাবে ভারত থেকে আসে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া