মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৫ ১৯ : ২৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গত ২২ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে কেন্দ্রের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত রাজনৈতিক দল।
এই পরিস্থিতিতে পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ করে প্রতিবেশী দেশকে আরও কড়া আক্রমণ তৃণমুল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির। জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর নিহতদের পরিবারদের সমবেদনা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিষেক।
কিন্ত তারপর থেকে সেরকম ভাবে সক্রিয় দেখা যায়নি তাঁকে। কিন্তু দেশজুড়ে যা চলছে সেদিকে নজর যে তিনি রেখেছিলেন তা বোঝা গেল অভিষেকের রবিবারের পোস্টেই।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক এদিন লেখেন, 'গত কয়েকদিন ধরেই আমি দেশের সংবাদমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে নজর রাখছি। কীসের ভুল থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটল তার তদন্ত না করে তারা এমন একটা কাহিনীর দিকে জোর দিচ্ছে যেটা থেকে একটি বিশেষ রাজনৈতিক দল সুবিধা পাবে। আমার মনে হয় এখন এই সস্তা রাজনীতির সময় নয়, সামনাসামনি এই ইস্যুর মোকাবিলা করা উচিত। সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে হুমকি নয়, ওদেরকে ওদের ভাষাতেই মোক্ষম জবাব দিতে হবে। সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের।'
Over the past few days, I have been closely following the conduct of the mainstream media and those at the helm of Union Govt. Instead of deeply investigating the lapses that led to this unprecedented terror attack in PAHALGAM, they seem more focused on pushing a narrative that…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 27, 2025
উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের বড় স্বস্তি। শত্রুপক্ষের বিরুদ্ধে সরকারের যেকোনও পদক্ষেপেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির পূর্ণসমর্থন রয়েছে বলে ঘোষণা করা হল।
সর্বদল বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী খোদ এই সমর্থনের কথা জানিয়েছেন। এ দিনের বৈঠকে অবশ্য উপত্যকায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নেয় কেন্দ্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?