মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | "প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে...", পহেলগাঁও হামলা প্রসঙ্গে ফের বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

RD | ২৭ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলা নিয়ে এবার 'মন কি বাত' অনুষ্ঠানে মুখ খুললেন প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি "এই হামলার নেপথ্যে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তি পাবে।"

'মন কি বাত' অনুষ্ঠানে গোটা দেশকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, "পহেলগাঁও হামলা সন্ত্রাসের প্রভুদের হতাশা এবং কাপুরুষতার পরিচয় স্পষ্ট করে দিয়েছে। কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। স্কুল ও কলেজে প্রাণচাঞ্চল্য ছিল, উন্নয়নমূলক কাজের অভূতপূর্ব গতি ছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ডহারে বৃদ্ধি পাচ্ছিল, আয় বেড়েছিল এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছিল। জম্মু-কাশ্মীর তথা দেশের শত্রুরা, এটা পছন্দ করেনি।" 

প্রধানমন্ত্রীর দাবি, "গত ২২শে এপ্রিলের হামলা প্রতিটি ভারতীয়কে যন্ত্রণা দিয়েছে, তা সে যে রাজ্যেরই লোক হোক বা যে ভাষাতেই কথা বলুক না কেন। আমি মনে করি সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে প্রতিটি ভারতীয়ের রক্ত ​​ফুটছে।" 

সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। বলেছেন, "ন্যায়বিচার মিলবেই, আমি শোকাহত পরিবারগুলিকে আশ্বস্ত করছি। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তি পাবে। সন্ত্রাসবাদীরা এবং তাদের প্রভুরা এই ষড়যন্ত্র করেছিল, কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।" তিনি বলেন।

সঙ্কটের মুহূর্তে গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ১৪০ কোটি ভারতীয়র ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্তমূলক যুদ্ধের ভিত্তি। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে। একটি জাতি হিসেবে আমাদের ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে। সমগ্র বিশ্ব দেখছে দেশ কীভাবে এক কণ্ঠে কথা বলছে।"  

২২শে এপ্রিল পহেলগামের বৈসরানে পঁচিশজন পর্যটক এবং একজন কাশ্মীরি ব্যক্তিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। এটি ছিল গত কয়েক বছরে কাশ্মীর উপত্যকার সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলাগুলির মধ্যে একটি। প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতি, "ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বার করবে এবং শাস্তি দেবে। এই কাজে আমাদের মনোবল কখনও ভেঙবে না।"

 

গত মঙ্গলবার পহেনগাঁওতে জঙ্গি হামলার দু'দিন পর বিহারে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, "পুরো দেশ শোকাহত পরিবারগুলির সঙ্গে আছে। সরকার আহতদের সুস্থ করতে যথাসাধ্য চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ জীবনসঙ্গী হারিয়েছেন, কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড় ভাষায় কথা বলতেন, কেউ মারাঠি ছিলেন, কেউ ওড়িয়া ছিলেন, কেউ গুজরাটি ছিলেন এবং কেউ বিহারের সন্তান। কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের উপরই হয়নি, বরং দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস দেখিয়েছে।" 

এরপরই পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, "যারা এই আক্রমণ চালিয়েছে, যারা এর পরিকল্পনা করেছিল তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারে না। জঙ্গিদের আশ্রয়স্থলের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে। ১৪০ কোটি দেশবাসীর ইচ্ছে, সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেওয়া হোক।" 

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে এবং ভারত, পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া