মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গরমের ছুটিতে ঘুরতে যাচ্ছেন? এই রাজ্যগুলিতে যাওয়ার আগে সাবধান, আবহাওয়ার বিরাট অ্যালার্ট জারি

Pallabi Ghosh | ২৭ এপ্রিল ২০২৫ ১৮ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরম থেকে রেহাই পেতে অনেকেই হাওয়া বদল করেন‌। গরমের ছুটিতে ঘুরতে যান কোনও পাহাড়ি এলাকায়। আগামী সপ্তাহে যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে একনজরে দেখে নিন, কোন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে। আগামী সপ্তাহে একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহ এবং কয়েকটি রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 

 

মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ মে পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গতকাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। গত তিনবছরে এপ্রিল মাসে যা রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা। আগামী সাতদিন দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে রবিবার আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটি এলাকায়। যদিও সোমবার পর্যন্ত তাপমাত্রার কোনও হেরফের হবে না‌। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে‌। 

 

রবিবার ও সোমবার জম্মুতেও তীব্র গরম অনুভূত হবে। পয়লা মে পর্যন্ত বিহারে, ঝাড়খণ্ড, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, গুজরাটে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে। 

 

আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ছ'দিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশে। 

 

৩০ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডেও এপ্রিলের শেষভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া