শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | '১৩০টি পরমাণু ক্ষেপনাস্ত্র তাক করে রাখা আছে…', দিল্লিকে ভয় দেখাতে বড় বুলি পাক মন্ত্রীর

RD | ২৭ এপ্রিল ২০২৫ ১৮ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা সপ্তমে। এর মধ্যেই পাক মন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ভারতকে পারমাণবিক প্রতিশোধের হুমকি দিয়েছেন! দিল্লিকে সতর্ক করে আব্বাসি বলেছেন, পাকিস্তানের অস্ত্রাগারে ঘোরি, শাহিন এবং গজনবী ক্ষেপণাস্ত্র-সহ শুধুমাত্র ভারতের জন্যই ১৩০টি পরমাণু মিসাইল প্রস্তুত রয়েছে।

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত-সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। তাতেই আতঙ্কিত ইসলামাবাদ। এবার চলতে ফিরতে ভারতকে নিশানা করে কথার বুলি পাক প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী-সহ অন্য়ান্য মন্ত্রীদের মুখে। হানিফ আব্বাসির কথায়, সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করার সাহস করলে দিল্লিকে "পূর্ণ-মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।" উত্তপ্ত আবহে পাক মন্ত্রীর ঘোষণা, "পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রদর্শনের জন্য নয়, সেগুলি সারা দেশে লুকিয়ে রয়েছে, উস্কানি দিলে আক্রমণ করার জন্য প্রস্তুত।"|

ভারত কোনও পদক্ষেপ করলে, তার পাল্টা পদক্ষেপ করার জন্য প্রস্তুত রয়েছে ইসলামাবা। তা বোঝাতে গিয়ে আব্বাসি বলেছেন, "যদি তারা (ভারত) আমাদের জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ওদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের যে সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র আছে- সেগুলি প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে আমাদের পারমাণবিক অস্ত্র কোথায় রেখেছি। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি, সবই তোমার (ভারত) দিকে তাক করানো আছে।"  

 

পহেলগাম সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করার ঘোষণার পর ঘোর শঙ্কায় শরীফ প্রশাসন। ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করার এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। 

পাকিস্তানের সঙ্গে ভারতের জল সরবরাহ এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তকে উপহাস করে হানিফ আব্বাসির হুঁশিয়ারি, নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে।

দিল্লির কড়া পদক্ষেপের পাল্টা পাকিস্তান, ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে। যা নিয়ে ভারতীয় বিমান সংস্থাগুলির কালঘাম বেরোচ্ছে বলে মত হানিৎ আব্বাসির। তাঁর দাবি, "যদি পরিস্থিতি আরও ১০ দিন এভাবে চলতে থাকে, তাহলে ভারতের বিমান সংস্থাগুলি দেউলিয়া হয়ে যাবে।"  

পাক মন্ত্রী ভারতের তীব্র সমালোচনা করে বলেন, তারা নিজেদের নিরাপত্তা ব্যর্থতা স্বীকার করার পরিবর্তে পহেলগাঁওতে জঙ্গি হামলার জন্য পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করার ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তান ইতিমধ্যেই পরিণতির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইঙ্গিত দিয়েছেন যে, ইসলামাবাদ তাদের বিরুদ্ধে নেওয়া যেকোনও অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।

তবে, পাকিস্তান যতই এই জঙ্গি হামলার নেপথ্যে তাদের উস্কানির কথা অস্বীকার করুক, দিন কয়েক আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে- তিন দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন ও প্রশিক্ষণ দিয়েছে। তবে তা আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমী শক্তিধর দেশগুলির জন্য। এই উদ্যোগকে 'নোংরা' কাজ বলেও অভিহিত করেছিলেন পাক মন্ত্রী আসিফ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া