মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ এপ্রিল ২০২৫ ১৭ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দু'দিনের জন্য কাশ্মীরে গিয়েছিলেন সপরিবারে। নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ তাঁরা। যাওয়ার কথা ছিল 'মিনি সুইজারল্যান্ড' বৈসরণেও। পহেলগাঁওয়ে পৌঁছনোর ঠিক আগেই খিদে পায় সকলের। স্থানীয় হোটেলে লাঞ্চ সারতে যান। সেই খাবারে অতিরিক্ত নুন ছিল বলেই, পহেলগাঁও থেকে প্রাণে বেঁচে ফিরলেন এক পরিবারের ১১ জন সদস্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১১ পর্যটক কেরলের বাসিন্দা। কোচির লাবণ্য নামের এক যুবতী জানিয়েছেন, তিনি, স্বামী, তিন সন্তান সহ পরিবারের আরও সদস্যদের নিয়ে দু'দিনের জন্য কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন গত সপ্তাহে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের উদ্দেশে রওনা দেন। ঠিক পহেলগাঁওয়ে ঢোকার মুখেই দেখতে পান, কয়েকটি ঘোড়া বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করছে। তখনই সন্দেহ হয়েছিল তাঁদের।
আরও কিছুদূর যাওয়ার পর দেখেন, তাঁদের পাশ দিয়ে দ্রুত বেগে পর্যটকদের গাড়ি ফিরে যাচ্ছে। এবং সকলেই গাড়ি ঘোরাতে বলছেন। তখনও কারও ইঙ্গিত বুঝতে পারেননি। পহেলগাঁওয়ে ঢোকার মুখে লাবণ্যর স্বামী প্রস্তাব দেন, স্থানীয় কোনও রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নেওয়ার। রাস্তার ধারে লোকাল একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে যান সকলে।
সেই রেস্তোরাঁয় মটন রোগান জোস অর্ডার করেন সকলে মিলে। কিন্তু খাবার মুখে তুলেই সকলের মেজাজ বিগড়ে যায়। সেই খাবারেই ছিল অতিরিক্ত নুন। রেস্তোরাঁর কর্মীদের জানাতেই তাঁরা বলেন, আবারও নতুন করে রান্না করে এটি পরিবেশন করা হবে। তাই খানিকক্ষণ অপেক্ষা করতে। সেই রেস্তোরাঁয় দেড় ঘণ্টা অপেক্ষা করেছিল লাবণ্যর পরিবার।
ততক্ষণে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর ছড়িয়ে পড়েছে। রেস্তোরাঁয় খেতে খেতেই পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর জানতে পারে ১১ জনের পরিবার। তড়িঘড়ি লাঞ্চ সেরেই শ্রীনগরের উদ্দেশে রওনা দেন সকলে। ২৫ এপ্রিল বাড়ি ফেরেন তাঁরা। লাবণ্য জানিয়েছেন, সেদিন খাবারে অতিরিক্ত নুন না থাকলে সময়মতো লাঞ্চ সেরে পহেলগাঁওয়ে ঘুরতে যেতেন। নিহত পর্যটকদের মতোই তাঁদের পরিণতি হতে পারত। সেই রেস্তোরাঁর কর্মীদের কারণেই প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?