মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ এপ্রিল ২০২৫ ১৫ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠানে তুমুল হই-হুল্লোড়। কিছুক্ষণ পরেই পাত্র-পাত্রীর মালাবদল করে, গাঁটছড়া বাঁধার কথা ছিল। তার আগেই ঘটল বিপত্তি। ডিজে এমনই গান বাজালেন, যা শুনে বিয়ের পিঁড়িতে বসেই অঝোরে কাঁদলেন পাত্র। শেষমেশ বিয়েও ভেস্তে দিলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সম্প্রতি একটি বিয়ের আসরে পাত্রের এহেন কাণ্ড দেখে রীতিমতো হতবাক আমন্ত্রিত অতিথিরা। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ডিজে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির জনপ্রিয় 'চান্না মেরেয়া' গানটি বাজিয়েছিলেন। সেই গান শুনেই হাউমাউ করে কেঁদে ফেলেন পাত্র। অবশেষে বিয়ে ভাঙার ঘোষণা করে, মণ্ডপ ছেড়ে একাই বেরিয়ে যান।
অনেকেরই ধারণা, গানটি শুনে সম্ভবত পাত্রের প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়েছিল। তাঁর কথা মনে পড়তেই শেষমূহূর্তে গাঁটছড়া বাঁধা থেকে সরে আসেন। এমনকী পাত্রের পরিবার, বরযাত্রীরাও এই ঘটনার পর মনমরা হয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। যদিও পাত্রীর পরিবারের তরফে পাত্রের বিয়ে ভাঙার আসল কারণ জানানো হয়নি। ঘটনাটি দিল্লির কোথায় ঘটেছে, কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তাও এখনও জানা যায়নি।
'চান্না মেরেয়া' গান শুনে পাত্রের বিয়ে ভাঙার খবরটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন ডিজেকে। ওই যুবক নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলে, পাত্রীর জীবনও নষ্ট হতে বলে দাবি করেছেন অনেকে। কেউ কেউ আবার লিখেছেন, একেবারে ফিল্মি স্টাইলে বিয়ে ভাঙলেন পাত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?