শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ৫০ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল বিকট শব্দ, ইরান বন্দর বিস্ফোরণে মৃত অন্তত ১৪

Riya Patra | ২৭ এপ্রিল ২০২৫ ১৪ : ৫৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইরানের দক্ষিণের বান্দার আব্বাস শহরের শাহিদ রাজাই বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে শনিবারেই জানিয়েছিল, বন্দরের কনটেইনারে আগুন লাগার ফলে এই দুর্ঘটনা ঘটে। যদিও কারণ এখনও নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। গত কয়েকঘণ্টায় ভয়াবহ দুর্ঘটনায় লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা, আহত বহু।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহত প্রায় ৭৫০ জন। 

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল, ৫০ কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা গিয়েছিল। বেশিরভাগ বন্দর ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভয়াবহ বিস্ফোরণের ভিডিওতে দেখা গিয়েছে, নিমেষে চতুর্দিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 


শাহিদ রাজাই বন্দর ইরানের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলির একটি, যেখানে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। তবে জাতীয় ইরানি পেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণ কোম্পানি (NIPRDC) জানিয়েছে, বিস্ফোরণের ফলে তেল স্থাপনাগুলোর কোনও ক্ষতি হয়নি।

উল্লেখ্য, বিস্ফোরণের সময় ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার তৃতীয় দফা চলছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া