মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৬ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে নৃশংস ভাবে কমপক্ষে ২৬ জন পর্যটককে হত্যা করেছে জঙ্গিরা। সেই হত্যালীলার সঙ্গে জড়িত জঙ্গিদের একজন আদিল আহমেদ থোকার। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারার গুরে গ্রামের বাসিন্দা আদিলকে বৈসরনে জঙ্গি হামলার অন্যতম প্রধান চক্রী বলে মনে করা হচ্ছে।
সূত্রের দাবি, আদিল ২০১৮ সালে পাকিস্তানে চলে যায়। ছয় বছর পর তিন থেকে চারজন জঙ্গিকে সঙ্গে নিয়ে ভারতে ফিরে আসে। ২০১৮ সালে, আদিল বাড়ি ছেড়ে স্টুডেন্ট ভিসায় পাকিস্তানে যান। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, পাকিস্তানে যাওয়ার আগে থেকেই আদিলের মধ্যে উগ্র মৌলবাদের মনোভাব দেখা দিয়েছিল। গোয়েন্দা সূত্র জানিয়েছে, ভারত ছাড়ার আগেই আদিল সীমান্তের ওপার থেকে পরিচালিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিল। পাকিস্তানে পৌঁছতেই বাড়ির সঙ্গে সব রকম যোগাযোগ ছিন্ন করে দেয় সে। প্রায় আট মাস কোনও খোঁজ মেলেনি তাঁর। বিজেবেহারার বাড়িতে নজর রেখেও কোনও সুবিধা হয়নি।
গোয়েন্দা সূত্রের মতে, এই সময় আদিল আদর্শ ও আধাসামরিক প্রশিক্ষণ নিচ্ছিল। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (এলইটি)-র সঙ্গে যুক্ত হ্যান্ডলারদের দ্বারা প্রভাবিত হয়েছিল।
২০২৪ সালে ফের গোয়েন্দাদের ব়্যাডারে ধরা পড়ে আদিল। কিন্তু এবার ভারতে। গোয়েন্দাদের অনুমান, ২০২৪ সালের অক্টোবরে দুর্গম পুঞ্চ-রাজৌরি সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে ভারতে প্রবেশ করে সে। এই এলাকার ভূখণ্ডটি টহল দেওয়া অত্যন্ত কঠিন। খাড়া পাহাড়, ঘন বন এবং একটি সীমান্ত রয়েছে যা ঐতিহাসিকভাবে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হয়।
আদিলের সঙ্গে তিন থেকে চারজনের একটি ছোট দল ছিল। যাঁদের মধ্যে হাশিম মুসা একজন পাকিস্তানি নাগরিক ছিলেন নামে। যিনি পহেলগাঁও হামলার আরও এক প্রধান অভিযুক্ত। ওরফে সুলেমান নামেও পরিচিত। এখন বিশ্বাস করা হচ্ছে যে আদিল মুসার ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সুবিধা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
জম্মু ও কাশ্মীরে প্রবেশের পর, আদিল ধরাছোঁয়ার বাইরে থাকতে বন ও পাহাড়ি পথ ব্যবহার করত। গোয়েন্দা সূত্র জানিয়েছে, অনন্তনাগে যাওয়ার আগে কিশতোয়ারে তাঁকে কিছুক্ষণের জন্য ট্র্যাক করা হয়েছিল। সম্ভবত ত্রালের পাহাড়ি অঞ্চল দিয়ে অথবা অতীতে সন্ত্রাসীদের ব্যবহৃত অভ্যন্তরীণ পথ দিয়ে অনন্তনাগ যাওয়ার চেষ্টা করেছিল সে।
অনন্তনাগে পৌঁছানোর পর ফের আত্মগোপন করে ফেলে আদিল। গোয়েন্দা সূত্র জানায়, অন্তত একজন পাকিস্তানি নাগরিককে আশ্রয় দিয়েছিল আদিল যাঁদের সঙ্গে সে ভারতে প্রবেশ করেছিল। বেশ কয়েক সপ্তাহ ধরে আত্মগোপনে থাকার সময় গোপনে স্লিপার সেলের সঙ্গে পুনরায় যোগাযোগ সক্রিয় করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। কর্মকর্তাদের বিশ্বাস, সে সক্রিয়ভাবে একটি উপযুক্ত স্থান এবং বড় আক্রমণ চালানোর সুযোগ খুঁজছিল। যার ফলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারে এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে।
বার্ষিক অমরনাথ যাত্রা শেষ হওয়ার পর এই অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে খুলে দেওয়া হয়। নিরাপত্তার কারণে আগে বন্ধ করে দেওয়া বৈসরন তৃণভূমিতে ২০২৫ সালের মার্চ থেকে আবার পর্যটকদের ভিড় জমতে শুরু করেছিল। নিরাপত্তা সংস্থাগুলি ধারণা, এই সময়টিকেই আদিল এবং তাঁর দলকে ব্যবহার করেছে।
২২ এপ্রিলের নৃশংস হামলার পর জম্মু-কাশ্মীর পুলিশ আদিলকে তিন সন্দেহভাজন জঙ্গিদের অন্যতম বলে চিহ্নিত করে। বাকি দু'জন পাকিস্তানের বাসিন্দা হাসিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা ভাই।
তিনজনের স্কেচ প্রকাশ করা হয়েছে। তাঁদের ধরার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে অনন্তনাগ, পহেলগাঁও এবং সংলগ্ন বনাঞ্চল জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে, ত্রালের আদিল এবং অপর এক অভিযুক্ত আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। গোয়্ন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা কর্মীরা আবিষ্কার করেন যে বাড়িগুলির ভিতরে বিস্ফোরক মজুদ করা হয়েছে। এগুলি সম্ভবত ভবিষ্যতে ব্যবহারের জন্য অথবা ইচ্ছাকৃতভাবে সেখানে রাখা হয়েছিল।
আসিফ শেখ সম্ভবত লজিস্টিক বা কারিগরি সহায়তা প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল বলে মনে করা হচ্ছে। তাঁর জড়িত থাকার বিষয়টি তদন্তাধীন।
(ছবি: সংগৃহীত)
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?