বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ এপ্রিল ২০২৫ ২২ : ২৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মকালে নিত্যদিনের সঙ্গী এয়ার কন্ডিশনার। গনগনে গরমের হাত থেকে বাঁচার একমাত্র সহায় এই একটাই যন্ত্র।কিন্তু এসিতে থাকলে অনেকেরই মাথাব্যথা, গলাব্যথা, সর্দি-কাশির মতো সমস্যা শুরু হয়। আসলে অনেক সময়ে এসির তাপমাত্রা খুব কম থাকে। ফলে দীর্ঘক্ষণ ঠান্ডা বাতাসে থাকার ফলে শরীরের তাপমাত্রা কমে যায়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং নাক বন্ধ, কাশি, ত্বকের শুষ্কতা, মাথাব্যথা হতে দেখা যায়। আপনিও কি এই সমস্যায় ভোগেন? তাহলে চিন্তার কারণ নেই। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই সুস্থ থাকবেন।
১. এসির তাপমাত্রা ঠিক রাখুনঃ এসির তাপমাত্রা খুব কম হলে তা প্রথমেই স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ২৪-২৬ ডিগ্রির মধ্যে এসির তাপমাত্রা রাখা উচিত। এতে বেশ অনেকক্ষণ থাকলেও অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকে।
২. সরাসরি বাতাস এড়িয়ে চলুন: যদি এয়ার কন্ডিশনারের বাতাস সরাসরি আপনার গায়ে লাগে, তাহলে মাথাব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা হতে পারে। সবসময়ে এসির বাতাসের প্রবাহ উপরের দিকে বা পাশে রাখার চেষ্টা করুন। এতে আর শরীরে কোনও সমস্যা হবে না।
৩. এসি সার্ভিসিং করাতে ভুলবেন না: যদি এয়ার কন্ডিশনারের ফিল্টার নোংরা হয়, তাহলে ব্যাকটেরিয়া এতে বাসা বাঁধতে পারে। যা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই প্রতি ৫-৬ মাস অন্তর এসির সার্ভিসিং করান। এতে ধুলো-ময়লা থেকে সংক্রমণের মতো সমস্যা হওয়ার ঝুঁকি থাকবে না।
৪. মাঝে মাঝে ঘর খুলুনঃ এসি চালানোর সময়ে আমরা ঘর সম্পূর্ণরূপে বন্ধ করে দিই। যার ফলে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। তাই প্রতি ১-২ ঘন্টা অন্তর ৫ মিনিটের জন্য জানালা বা দরজা খুলুন। এতে বিভিন্ন শারীরিক সমস্যা এড়াতে পারবেন।
৫. পর্যাপ্ত জল খানঃ এসির বাতাস ত্বক এবং শরীর থেকে আর্দ্রতা টেনে নেয়। তাই সারাদিন প্রচুর জল পান করা জরুরি। সম্ভব হলে হিউমিডিফায়ার ব্যবহার করুন। এটি শরীরে জলশূন্যতা রোধ করে এবং অনেক সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও রাতে এসি চালানোর সময় একটি টাইমার সেট করতে পারেন। এতে ঘর খুব বেশি ঠান্ডা হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?