মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাকিস্তানি তরুণীকে বিয়ের পথে বাধা, বন্ধ আটারি-ওয়াঘা সীমান্তে বিয়ের পোশাকেই ঠাঁয় অপেক্ষায় ভারতীয় পাত্র

Pallabi Ghosh | ২৬ এপ্রিল ২০২৫ ২২ : ৫৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বরযাত্রী, ব্যান্ডপার্টি নিয়ে নাচতে নাচতে সীমান্তে পৌঁছেছিলেন রাজস্থানের পাত্র। আর দিন কয়েক পরেই মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল। পাকিস্তানি তরুণীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তিনি। ভিসা পেয়েই বিয়ের জন্য পাকিস্তানে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সীমান্তে পৌঁছেই মাথায় হাত তাঁর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্ত আর পেরোতে পারলেন না তিনি‌। সেই সীমান্তেই বিয়ের সাজপোশাকে ঠাঁয় অপেক্ষায় তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাত্রের নাম, সৈতান সিং। তিনি রাজস্থানের বাসিন্দা। চার বছর আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের কেশর কানওয়ারের সঙ্গে বাগদান সারেন। দীর্ঘ কয়েক বছর ভিসার জন্য অপেক্ষা করছিল সৈতানের পরিবার। অবশেষে ১৮ ফেব্রুয়ারি সৈতান, তাঁর বাবা ও ভাই ভিসা পান‌। ৩০ এপ্রিল পাকিস্তানের অমরকোট শহরে কেশরের সঙ্গে তাঁর বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। 

 

মঙ্গলবার বারমের শহর থেকে ব্যান্ডপার্টি বাজাতে বাজাতে আটারি-ওয়াঘা সীমান্তের উদ্দেশে বরযাত্রীদের সঙ্গে রওনা দেন সৈতান। বুধবার সেখানে পৌঁছেই জানতে পারেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আনন্দ, উন্মাদনা মুহূর্তে ম্লান হয়ে যায়। সেই বিয়ের পোশাকেই সীমান্তের কাছে ঠাঁয় দাঁড়িয়ে অপেক্ষা করেন সৈতান। 

 

সৈতানের পরিবার জানিয়েছে, এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছে দুই দেশের দুই পরিবার‌। এই বিয়ের জন্য তাদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল। ভিসা পাওয়ায় যারপরনাই খুশি ছিলেন সকলে। যদিও ১২ মে পর্যন্ত সৈতানের ভিসা রয়েছে। তাঁদের আশা, যদি ততদিনের মধ্যে সীমান্ত খুলে যায়, তাহলে পাকিস্তানেই গিয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন তিনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া