মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জাতীয় সুরক্ষার স্বার্থে সবকিছু দেখানো বন্ধ করুন, দেশের সমস্ত সংবাদমাধ্যমকে নির্দেশ কেন্দ্রের

AD | ২৬ এপ্রিল ২০২৫ ২২ : ৩৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার জন্য দেশের সমস্ত সংবাদমাধ্যম চ্যানেলগুলির উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পহেলগাঁও হানার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, "জাতীয় নিরাপত্তার স্বার্থে, সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয় প্রকাশ করার সময় সর্বোচ্চ দায়িত্ব পালন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।"

আরও বলা হয়েছে, "বিশেষ করে: প্রতিরক্ষা অভিযান বা সেনার গতিবিধি সম্পর্কিত 'উৎস-ভিত্তিক' তথ্যের উপর ভিত্তি করে কোনও রিয়েল-টাইম কভারেজ, ভিজ্যুয়াল প্রচার বা প্রতিবেদন করা উচিত নয়। সংবেদনশীল তথ্যের প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে এবং অভিযানের কার্যকারিতা এবং সেনাকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে।"

নির্দেশিকা মন্ত্রকের তরফ থেকে কার্গিল যুদ্ধ এবং মুম্বই জঙ্গি হামলা-সহ অতীতের বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে। যেখানে অনিয়ন্ত্রিত মডিয়া কভারেজের ফলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূলের মুখে পড়তে হয়েছিল।

এর আগে মন্ত্রক ইতিমধ্যেই সমস্ত টিভি চ্যানেলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক (সংশোধন) বিধি, ২০২১ এর নিয়ম ৬(১)(পি) মেনে চলার জন্য পরামর্শ জারি করেছে। নিয়ম ৬(১)(পি) বলে যে, "কেবল পরিষেবায় এমন কোনও অনুষ্ঠান প্রচার করা উচিত নয় যেখানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার থাকে। যেখানে মিডিয়া কভারেজ যথাযথ সরকার কর্তৃক মনোনীত একজন কর্মকর্তার দ্বারা পর্যায়ক্রমিক ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যতক্ষণ না এই ধরনের অভিযান শেষ হয়।" 

আরও বলা হয়েছে, "জাতীয় নিরাপত্তা রক্ষায় গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনি বাধ্যবাধকতা ছাড়াও, আমাদের সম্মিলিত পদক্ষেপগুলি যাতে চলমান অভিযান বা আমাদের বাহিনীর নিরাপত্তার সঙ্গে আপস না করে তা নিশ্চিত করা একটি যৌথ নৈতিক দায়িত্ব।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া