সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ এপ্রিল ২০২৫ ২০ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে এখন চড়ছে পারদ। তারই মধ্যে পাকিস্তানের একটি সিদ্ধান্তে খানিকটা হলেও সমস্যায় পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলি। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই পাকিস্তানের আকাশ আর ব্যবহার করতে পারছে না ভারতীয় বিমান। সেইমতো নির্দেশিকা জারি করেছে পাক সরকার।
ভারতের প্রথম সারির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোতে বিমানযাত্রার খরচ বাড়ছে। এই সংস্থাগুলির সবথেকে বেশি মাথাব্যাথা হয়েছে জ্বালানির খরচ। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে প্রতিদিনই বাড়ছে জ্বালানির খরচ। যেভাবে তাদের ঘুরপথে বিভিন্ন দেশে যেতে হচ্ছে তারফলেই এই সমস্যা তৈরি হয়েছে।
পহেলগাঁওতে যে ২৬ জন নীরিহ মানুষকে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছে সেজন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। পাকিস্তান এই ঘটনার দায় এড়িয়ে গেলেও জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন এর দায় নিয়েছে। এরপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়েছে দুই দেশের পরিস্থিতি। ভারতের বেশ কয়েকটি কড়া পদক্ষেপের পরই পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের বিমানের জন্য বন্ধ করে দিয়েছে।
পাকিস্তান এই নিষেধাজ্ঞা অন্য দেশের ক্ষেত্রে করেনি। ভারত থেকে যে বিমানগুলি নিউইয়র্ক, দুবাই এবং আজারবাইজান যায় সেগুলি এখন অনেকটা ঘুরপথে যাচ্ছে। ফলে সেখান থেকে বাড়ছে জ্বালানির খরচ। এই তালিকায় সবথেকে বেশি সমস্যার সামনে পড়েছে নিউ দিল্লি বিমানবন্দর। সেখান থেকেই ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার বিমানগুলি চলাচল করে। এই সমস্ত উড়ানের ক্ষেত্রেই তৈরি হয়েছে সমস্যা।
ভারতের প্রথম সারির বিমানগুলিকে এখন নতুন করে বিমানের সময়সীমা তৈরি করতে হয়েছে। সেখানে কতটা সময় বাড়তি লাগবে বা কতটা বেশি জ্বালানি খরচ হবে তা নিয়ে তারা চিন্তিত। উদাহরণ হিসেবে বলা যায় যে বিমানটি এতদিন দিল্লি থেকে বাকু যেত ৫ ঘন্টা ৫ মিনিটে। সেটি এখন ৫ ঘন্টা ৪৩ মিনিট সময় নিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করার ফলে ২০১৯ সালেও ভারতের বিমান সংস্থাগুলি মোটা টাকা লোকসানের মুখে পড়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?